ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

গাদ্দাফির ছেলে সাইফ ইসলামকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২৬

গাদ্দাফির ছেলে সাইফ ইসলামকে গুলি করে হত্যা

সাইফ আল ইসলাম

লিবিয়ার সাবেক শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে। ৫৩ বছর বয়সী সাইফের মৃত্যুর বিষয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা লিবিয়ান নিউজ এজেন্সি। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বুধবার সাইফ আল ইসলামের রাজনৈতিক দলের প্রধান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনার বিস্তারিত এখনও স্পষ্ট নয়। খবর আলজাজিরার।
এএফপিকে দেওয়া এক বিবৃতিতে সাইফ আল ইসলামের আইনজীবী জানান, চার সদস্যের একটি কমান্ডো ইউনিট লিবিয়ার জিনতান শহরে তার বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
এদিকে ঘটনার ভিন্ন বর্ণনা দিয়েছেন তার বোন। লিবিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, সাইফ আল ইসলাম আলজেরিয়ার সীমান্তবর্তী এলাকায় নিহত হয়েছেন। তার বাবা মুয়াম্মার গাদ্দাফির পর দীর্ঘদিন ধরে লিবিয়ার সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন সাইফ আল ইসলাম গাদ্দাফি। ১৯৭২ সালে জন্ম নেওয়া সাইফ ২০০০ সালের পর থেকে পশ্চিমা বিশ্বের সঙ্গে লিবিয়ার সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তার উদ্যোগেই এক সময় আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়া লিবিয়া ধীরে ধীরে কূটনৈতিকভাবে স্বীকৃতি পেতে শুরু করে। বিশেষ করে গাদ্দাফি সরকারের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগের পেছনে সাইফ আল ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওই সিদ্ধান্তের পর লিবিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সে সময় অনেকেই তাকে পরিবর্তনশীল লিবিয়ার সংস্কারপন্থী মুখ হিসেবে দেখেছিলেন।

প্যানেল হু

×