ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

চীন-ইরান-রাশিয়ার সঙ্গে দ. আফ্রিকার নৌ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৫, ১০ জানুয়ারি ২০২৬

চীন-ইরান-রাশিয়ার সঙ্গে দ. আফ্রিকার নৌ মহড়া

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উপকূলে নৌ মহড়ায় অংশ নেওয়া একটি জাহাজ

কেপটাউনের উপকূলে রাশিয়া, ইরান ও চীনের সঙ্গে সপ্তাহব্যাপী যৌথ নৌ মহড়া শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। শনিবার উইল ফর পিস ২০২৬ নামের এই মহড়া শুরু হয়। যা শেষ হবে আগামী ১৬ জানুয়ারি। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই মহড়া ওয়াশিংটনের সঙ্গে প্রিটোরিয়ার কূটনৈতিক সম্পর্কে আরও চাপ তৈরি করতে পারে। উপকূলের কাছে এই মহড়াগুলো কেবল শক্তি প্রদর্শন নয় বরং ক্রমবর্ধমান সামুদ্রিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া। খবর সিএমজির।
এর মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র উত্তর আটলান্টিক মহাসাগরে একটি রুশ তেলবাহী জাহাজ ধাওয়া করে জব্দ করে। যুক্তরাষ্ট্রের দাবি- জাহাজটি পশ্চিমা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ভেনিজুয়েলা, রাশিয়া ও ইরানের উদ্দেশে অপরিশোধিত তেল বহন করছিল। তার কিছুদিন আগেই কারাকাসে মার্কিন সামরিক অভিযানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ও মস্কোর মিত্র নিকোলাস মাদুরোকে অপহরণ ও ক্ষমতাচ্যুত করা হয়।

চীনের নেতৃত্বে পরিচালিত এই মহড়াগুলো কেবল সামরিক অনুশীলন নয় বরং উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের দেশগুলোর মধ্যে একটি যৌথ সংকল্পের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এসএএনডিএফ) জয়েন্ট অপারেশন ডিভিশনের কমান্ডার ক্যাপ্টেন নন্ডওয়াখুলু থমাস থামাহা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এটি একসঙ্গে কাজ করার বিষয়ে আমাদের সম্মিলিত অঙ্গীকারের প্রদর্শন। থামাহা আরও বলেন, ক্রমশ জটিল হয়ে ওঠা সামুদ্রিক পরিবেশে এ ধরনের সহযোগিতা কোনো বিকল্প নয়, এটি অত্যাবশ্যক। আমাদের উদ্দেশ্য নৌপথ এবং সামুদ্রিক অর্থনৈতিক কর্মকা-ের নিরাপত্তা নিশ্চিত করা।

ব্রিকস জোটটি শুরুতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত হলেও পরে এতে মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও সবশেষ ইন্দোনেশিয়া যোগ দেয়। এই নৌ মহড়ায় চীন ও ইরান ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত পাঠিয়েছে করভেট শ্রেণির জাহাজ।

প্যানেল হু

×