ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যে কোনো দিন পদত্যাগ করতে পারেন ট্রুডো

প্রকাশিত: ১৫:০২, ৬ জানুয়ারি ২০২৫

যে কোনো দিন পদত্যাগ করতে পারেন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেল জানিয়েছে, কানাডার ক্ষমতাসীন দল লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

 ট্রুডো ঠিক কবে পদত্যাগের ঘোষণা দিতে পারেন সে বিষয়ে কিছু না জানা গেলেও ধারণা করা হচ্ছে, বুধবার দলের জাতীয় সম্মেলনের আগেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন তিনি।আরও জানা গেছে, জাস্টিন ট্রুডো এরই মধ্যে তাঁর অর্থমন্ত্রী ডমিনিক লে ব্যাঙ্কে অন্তর্বর্তীকালীন নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন। 

গ্লোব অ্যান্ড মেইল জানিয়েছে, এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়। নতুন নেতা বাছাইয়ের আগ পর্যন্ত জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন কিনা সে বিষয়টিও এখনও পরিষ্কার নয়।

রাসেল

সম্পর্কিত বিষয়:

×