ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

অতিরিক্ত শীত লাগে কোন ভিটামিনের ঘাটতিতে জানেন কি?

প্রকাশিত: ০৮:০২, ২২ নভেম্বর ২০২৫

অতিরিক্ত শীত লাগে কোন ভিটামিনের ঘাটতিতে জানেন কি?

হঠাৎ করে কি মনে হচ্ছে, চারপাশে সবাই স্বাভাবিক থাকলেও আপনার শরীর যেন অস্বাভাবিকভাবে ঠান্ডা? কেবল শীতের আবহাওয়াই নয় আজকাল সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন ঘিরে তুমুল আলোচনাই বলছে, অতিরিক্ত শীত লাগার পেছনে আরও গভীর কারণ থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শরীরে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজের ঘাটতি এমন অবস্থার জন্য দায়ী হতে পারে।

ভিটামিন বি১২ ও আয়রনের ঘাটতি: অতিরিক্ত শীত লাগার প্রধান কারণ
চিকিৎসকদের মতে, শরীরে ভিটামিন বি১২ ও আয়রনের মাত্রা কমে গেলে রক্তের অক্সিজেন বহনক্ষমতা কমে যায়। ফলে শরীরের বিভিন্ন অঙ্গে তাপমাত্রা ধরে রাখার সক্ষমতা হ্রাস পায়। এর ফলেই স্বাভাবিকের তুলনায় অনেক বেশি শীত অনুভূত হয়।

 

দীর্ঘমেয়াদি ক্লান্তি, মাথা ঘোরা, নিস্তেজতা, হাত-পায়ে ঝিনঝিন ভাব—এসব উপসর্গও এই দুই ঘাটতির সঙ্গে সরাসরি যুক্ত। সময়মতো পর্যাপ্ত ভিটামিন ও আয়রন পূরণ না হলে তা রক্তস্বল্পতা, স্নায়ুর ব্যাধি এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দিতে পারে।
 

অতিরিক্ত শীত লাগা কখন সতর্কবার্তা হয়ে ওঠে

বিশেষজ্ঞরা মনে করেন, অতিরিক্ত শীত লাগাকে সাধারণ শারীরিক প্রতিক্রিয়া বলে অবহেলা করা উচিত নয়। কারণ অনেক সময় এমন উপসর্গ শরীরের ভেতরে থাকা জৈবিক ঘাটতি বা গভীর সমস্যার ইঙ্গিত দেয়। তাই বারবার অকারণে ঠান্ডা লাগলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তে ভিটামিন ও আয়রনের মাত্রা পরীক্ষা করা প্রয়োজন।
 

স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবদেহের নানা রহস্য এখন মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দিচ্ছে। তবে চিকিৎসকদের পরামর্শ কৌতূহলের বাইরে গিয়ে নিজের শরীরের সংকেতগুলোকে গুরুত্ব দিয়ে দেখা জরুরি। কারণ অস্বাভাবিক শীত লাগা অনেক সময়ই শরীরের ভেতরের বড় সমস্যার প্রথম সতর্কবার্তা হতে পারে।

আফরোজা

×