সম্প্রতি ওয়েল ফার্গো ব্যাংকের কাছ থেকে সোফর ভিত্তিক বাণিজ্য ঋণ গ্রহণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) । ঋণদাতার জন্য বাংলাদেশে এটিই প্রথম সোফর ভিত্তিক লেনদেন।
ওয়েল ফার্গো সিঙ্গাপুরের কাছ থেকে ইবিএল ১৮০ দিন মেয়াদী বাণিজ্য ঋণ গ্রহণ করেছে। এই ক্ষেত্রে লিবরের পরিবর্তে সোফরের মার্কিন ডলার বেঞ্চমার্ক রেট কার্যকর হবে।
উল্লেখ্য, ২০২১ সালের শেষ নাগাদ লন্ডন ইন্টার ব্যাংক অফার রেটের (খওইঙজ) অধিকাংশ টেনরের পাবলিকেশন শেষ হয়ে যাবে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সারাবিশ্ব এখন ক্রমান্বয়ে ঝুঁকিমুক্ত সুদের হারের দিকে ঝুঁকতে শুরু করেছে। লিবরের বিকল্প হিসেবে বেছে নেয়া হচ্ছে ওভারনাইট ফিন্যান্সিয়াল রেট বা সোফর (ঝঙঋজ) ।- বিজ্ঞপ্তি


