স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদী ইপিজেডের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মরত সকলের সুস্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত কল্পে আধুনিক ডিজিটাল মেডিক্যাল সেন্টার ও গ্লোাবাল টোব্যাকো ইন্ডাস্ট্রির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বক্তব্য দিয়ে এসব প্রতিষ্ঠানের উদ্বোধন করেন, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম। উদ্বোধন উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে গ্লোবাল টোব্যাকো ইন্ডাস্ট্রির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবু নাঈম মোঃ শহিদুল্লাহ ও ঈশ্বরদী ইপিজেডের জিএম, আব্দুল্লাহ আল মাহবুবের সভাপতিত্বে বক্তব্য দেন, কাস্টম এক্সারসাইজ এ্যান্ড ভ্যাট এর সহকারী কমিশনার শরীফ মোঃ ফাইসালসহ অন্যরা। এ সময় ঈশ্বরদী ইপিজেডে দেশী-বিদেশী বিনিয়োগকারী, অন্যান্য কর্মকর্তাব, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম বলেন, যশোরের নওপাড়া ও গাইবান্ধাসহ কয়েকটি নতুন ইপিজেড স্থাপন করা হচ্ছে দেশ ও মানুষের উন্নয়নে। শুধু ঈশ্বরদী ইপিজেডে পাঁচটি ইন্ডাস্ট্রি নতুন করে ইনভেস্ট করেছে। এতে দেশের অগ্রগতি সাধিত হচ্ছে। এ সময় তিনি বলেন, একজন মানুষের প্রাথমিক স্বাস্থ্য রক্ষার সকল কার্যক্রম এই ব্যাবজার ইন্ডাস্ট্রিতে যারা কর্মরত আছেন তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আলট্রাস্নোমেশিনসহ অন্যান্য চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। ঈশ্বরদী ইপিজেডের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মরত সকলের সুস্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত কল্পে মেডিক্যাল সেন্টারের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, একজন মানুষের প্রাথমিক স্বাস্থ্য রক্ষার সকল কার্যক্রম এই ব্যাবজার ইন্ডাস্ট্রিতে যারা কর্মরত আছেন তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আলট্রাস্নোমেশিনসহ অন্যান্য চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল সেন্টার কাজ করবে। সকলের স্বাস্থ্যকে আমরা যেন উন্নত মাত্রায় নিয়ে যেতে পারি। সে জন্য আমরা কাজ করছি। বিনিয়োগকারীরা মেডিক্যাল সেন্টার এর পেছনে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন তাদের আত্মমানবতায় বিনিয়োগকে অর্থবহ করেছে। তিনি বলেন, সেবা গ্রহণকারী মানুষের দোয়াতে এই প্রতিষ্ঠান্টি এগিয়ে যাবে এবং এদেশের অগ্রগতি সাধিত হবে।
অন্যদিকে গ্লোবাল টোব্যাকো ইন্ডাস্ট্রির উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, দেশের একজন শিল্পপতির হাত ধরে ঈশ্বরদী ইপিজেডে একটি ইন্ডাস্ট্রির শুভ উদ্বোধন করা হলো। উত্তর জনপদের এবং সামগ্রিক এলাকার উন্নয়নে এই ইপিজেড এর ভূমিকা কত ব্যাপক কত বৃহৎ তা সহজেই অনুমেয়। আমরা ঈশ্বরদী থেকে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সহযোগিতা করতে পারলাম এটি আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, আস্তে আস্তে করে এই ঈশ্বরদী ইপিজেড একটি কর্মমুখর পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এখানে এ বছরই পাঁচটি ইন্ডাস্ট্রির নতুন করে ইনভেস্টমেন্ট করেছে। আগামী দিনগুলোতে এই ইন্ডাস্ট্রিগুলো পূর্ণ ভূমিকা নিয়ে এগিয়ে যাবে।


