ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, কখন ও কিভাবে দেখবেন?

প্রকাশিত: ১৩:২৪, ২ মার্চ ২০২৬

বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, কখন ও কিভাবে দেখবেন?

আগামীকাল ৩ মার্চ (মঙ্গলবার) ২০২৬ রাতের আকাশে দেখা যাবে এক অপূর্ব মহাজাগতিক দৃশ্য—বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই বিরল ঘটনায় চাঁদ টকটকে লাল রঙ ধারণ করবে, যাকে বলা হয় ‘ব্লাড মুন’। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখনই তৈরি হয় এই চমৎকার স্বর্গীয় মুহূর্ত। ২০২৮ সালের আগে এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর দেখার সুযোগ হবে না।

যখন পৃথিবী সূর্য ও চাঁদের ঠিক মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়ায় চাঁদ পুরোপুরি ঢাকা পড়ে যায়। সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না বলে এটি গাঢ় লাল রঙ ধারণ করে। একেই বলা হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ‘ব্লাড মুন’।

কখন ও কতক্ষণ দেখা যাবে?
নাসার তথ্যমতে, এই গ্রহণটি ৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে।

মূল পূর্ণগ্রাস পর্যায়টি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫:০৪ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬:০৩ মিনিটে। অর্থাৎ প্রায় এক ঘণ্টা চাঁদকে টকটকে লাল দেখা যাবে।

কোথায় দেখা যাবে?
বিশ্বের অন্যান্য দেশ: আমেরিকা (লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক), জাপান (টোকিও), দক্ষিণ কোরিয়া (সিউল), অস্ট্রেলিয়া (সিডনি) ও নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে এই দৃশ্য পরিষ্কার দেখা যাবে।

ভারত ও পার্শ্ববর্তী দেশগুলো থেকে এই পূর্ণগ্রাস গ্রহণ দেখা সম্ভব হবে না।

সানজানা

×