ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

যে সালে রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি

প্রকাশিত: ২২:০৬, ১৯ মার্চ ২০২৬

যে সালে রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি

পবিত্র রমজান মাস বছরে একবারই আসে—এটাই স্বাভাবিক নিয়ম। তবে জ্যোতির্বিজ্ঞানীদের বিশ্লেষণ বলছে, আগামী দশকে এক ব্যতিক্রমী ঘটনা ঘটতে পারে, যখন একই ইংরেজি বছরে দুইবার রমজান পড়বে এবং ঈদ উদযাপনের সংখ্যাও বেড়ে যেতে পারে।

দুবাইভিত্তিক জ্যোতির্বিজ্ঞান গবেষকদের মতে, ২০৩০ সালে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যখন বছরের শুরুতেই একটি রমজান মাস থাকবে এবং বছরের শেষ দিকে আবারও আরেকটি রমজান শুরু হবে। এর পেছনে মূল কারণ হলো চন্দ্র ও সৌর বর্ষপঞ্জির মধ্যে সময়ের ব্যবধান।

ইসলামিক ক্যালেন্ডার চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় প্রতি বছর প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে। ফলে ধীরে ধীরে রমজান মাস ইংরেজি ক্যালেন্ডারের ভেতরে সামনে সরে আসে। এই ধারাবাহিক পরিবর্তনের ফলেই ২০৩০ সালে একই বছরে দু’টি রমজান পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।

বিশ্লেষণে দেখা গেছে, ওই বছরের জানুয়ারির শুরুতে প্রথম রমজান শুরু হয়ে ফেব্রুয়ারির প্রথম দিকে শেষ হতে পারে। এরপর বছরের শেষ ভাগে, ডিসেম্বরের শেষ দিকে আবার দ্বিতীয় রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে জানুয়ারি-ফেব্রুয়ারিতে পূর্ণ রোজা পালনের পাশাপাশি ডিসেম্বরেও কয়েকদিন রোজা পড়বে—সব মিলিয়ে সংখ্যাটা স্বাভাবিকের চেয়ে বেশি হবে।

একই ধরণের পরিস্থিতি ২০৩৩ সালেও দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে একটি ইংরেজি বছরে দুইবার রমজান এবং মোট তিনটি ঈদ উদযাপনের সম্ভাবনা তৈরি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি অস্বাভাবিক কিছু নয়; বরং চন্দ্র বছরের স্বাভাবিক গাণিতিক পার্থক্যের ফল। ইতিহাসেও এর আগে এমন ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতেও নির্দিষ্ট সময় পরপর ঘটতে থাকবে।

তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ নির্ভর করবে চাঁদ দেখার ওপর, তাই বাস্তব ক্ষেত্রে এক-দুই দিনের পার্থক্য হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Mily

×