ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

একাকিত্বের আগুনে ঘি ঢালছে এআই!

জাহিদ হাসান

প্রকাশিত: ২১:১৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

একাকিত্বের আগুনে ঘি ঢালছে এআই!

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই)

মার্কিনদের মধ্যে নানা বিষয়ে মতভেদ থাকলেও তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অনিয়ন্ত্রিত অগ্রযাত্রার বিরুদ্ধে ক্রমশ একজোট হচ্ছেন। অনেক মার্কিন মনে করেন, এআই খুব দ্রুত এগোচ্ছে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার রিচমন্ড শহরের একটি গির্জায় সমবেত হয়েছিলেন প্রায় ২০০ জন মার্কিন। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের এসব মার্কিনদের অনেকেই রিপাবলিকান বা ডেমোক্র্যাট দলের সমর্থক ছিলেন। কেউ এসেছেন সুদূর খামারবাড়ি থেকে আবার কেউ শহরের উপকণ্ঠ থেকে। তবে গির্জায় সমবেত হওয়া মার্কিনদের লক্ষ্য ছিল একটাই।

তাঁরা বিশ্বের সবচেয়ে বড় ডাটা সেন্টার হাব হিসেবে পরিচিত এই অঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত অগ্রযাত্রাকে রুখে দিতে চান। সমবেত হওয়া ব্যক্তিদের উদ্দেশ্যে ভার্জিনিয়া অঙ্গরাজ্য সিনেটর দানিকা রোয়েম বলেন, আপনারা কি করপোরেট লোভের কারণে নিজেদের জীবনযাত্রার মান ও পরিবেশ ধ্বংস হতে দেখে ক্লান্ত নন? তখন উপস্থিত সবাই দাঁড়িয়ে তাকে সমর্থন দেন। প্রযুক্তি নেতাদের তথ্যমতে, শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য চীনের সঙ্গে প্রতিযোগিতায় এআইয়ের দ্রুত উন্নয়ন জরুরি। কিন্তু সাধারণ মার্কিনিরা বিষয়টিকে দেখছেন সম্পূর্ণ ভিন্নভাবে।

তাঁরা দেখছেন আকাশচুম্বী বিদ্যুৎ বিল, চাকরি হারানোর ভয় এবং কিশোর-কিশোরীদের চ্যাটবট আসক্তির বড় কারণ হচ্ছে এআই।মার্কিনরা এখন এআই ডেটা সেন্টারের কারণে পরিবেশ ও সম্পদের অপচয় নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ। আর তাই যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের গভর্নর পদপ্রার্থী ফ্রান্সেসকা হংয়ের প্রচারণার অন্যতম প্রধান বিষয় হচ্ছে ডেটা সেন্টারের নিয়ন্ত্রণ।

প্যানেল হু

×