বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আ.লীগের জন্য কাজ করেছেন বলে দাবি করেছেন ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড- এর সাংবাদিক আব্বাস উদ্দিন নয়ন । তার মুল কাজ ছিলো খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শাস্তি নিশ্চিত করা বলেও দাবি করেন নয়ন।
তিনি সোমবার নিজের ফেসবুকে পোস্ট করে এই কথা বলেন। তিনি লিখেন, দুদকের সাবেক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পুর মেইন অ্যাসাইনমেন্ট ছিলো খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শাস্তি নিশ্চিত করা।আরাফাত রহমান কোকোর নামে বিদেশ থেকে পাচার করা টাকা ফিরিয়ে আনা।
আব্বাস উদ্দিন নয়ন আরও বলেন, 'কমিশনার চুপ্পুর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট ছিলো পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আ.লীকে ক্লিন শিট দেয়া।
তৃতীয় অ্যাসাইনমেন্ট ছিলো ফখরুদ্দিন-মঈন সরকারের সময়ে শেখ হাসিনাসহ আ.লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলো বাতিল করে দেয়া।
এই তিন অ্যাসাইনমেন্টসহ নিয়োগ কর্তার অর্পিত সব দায়িত্বই অত্যন্ত আনুগত্যের সাথে করেছেন জনাব চুপ্পু। আমার দেখা সবচেয়ে ওবিডিয়েন্ট মানুষ তিনি।'
সানজানা








