ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

তিতুমীর কলেজে সিরাজগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:১৭, ১৩ মার্চ ২০২৬

তিতুমীর কলেজে সিরাজগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি: দৈনিক জনকণ্ঠ।

রাজধানীর তিতুমীর সরকারি কলেজ-এ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের শিক্ষাব্যবস্থার মধ্যে সিরাজগঞ্জ জেলার শিক্ষা ব্যবস্থার মান অনেক উন্নত। দেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তিতুমীর সরকারি কলেজে পড়াশোনা করে নিজেদের আরও যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শিক্ষার মাধ্যমে জ্ঞান ও প্রজ্ঞা অর্জন করে নিজেদের সুন্দরভাবে গড়ে তোলা প্রয়োজন। আদব-কায়দা ও নৈতিকতার মাধ্যমে সারাদেশের মধ্যে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। যাতে সবাই মনে করে সিরাজগঞ্জের ছেলেরা মেধাবী ও যোগ্য মানুষ। এভাবেই নিজেদের এগিয়ে নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা কাস্টমস সেক্রেটারি শাহীন মাহমুদ, তিতুমীর কলেজের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের বর্তমান সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ সোহেল রানা, কবি ও সাংবাদিক ওমর ফারুক প্রমুখ। 

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, ইফতার কমিটির আহ্বায়ক ও তিতুমীর কলেজস্থ সিরাজগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায় মোঃ মিজানুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব জুবায়ের হোসেন।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে ইফতার পরিবেশন করা হয়।

এম.কে

×