ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

চুয়াডাঙ্গার গোপালপুর মাঠে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা

রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২০:২৪, ১৩ মার্চ ২০২৬

চুয়াডাঙ্গার গোপালপুর মাঠে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর মাঠে জোবেদা খাতুন(৪৫) নামে এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে৷ নিহত জোবেদা খাতুন ওই উপজেলার দলিয়ারপুর গ্রামের মৃত তুফান হোসেনের স্ত্রী।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে ঘাস কাটতে গিয়ে তিনি আর ফেরেননি। খোঁজাখুঁজির এক পর্যায়ে গোপালপুর গ্রামের মাঠে হাত-মুখ বাঁধা অবস্থায় তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর অথবা ধর্ষণে ব্যর্থ হয়েই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এদিকে, খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিস্তারিত পরে জানানো হবে।

 

 

রাজু

×