ছবি: দৈনিক জনকণ্ঠ।
কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই, কে কোন দল করে কার বাড়ির সামনে দিয়ে রাস্তা গেলো সেগুলো দেখার সুযোগ নেই, জনগণের উন্নয়নে তাদের মৌলিক অধিকার পূরণ করার জন্য যতদূর করা দরকার আমি আপনাদের জন্য করবো আপনারা আমার জন্য দোয়া করবেন।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ডাসার উপজেলা বিএনপির আয়োজনে ডাসার ডি.কে.আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজ মাঠে মাদারীপুর-৩ আসনের অন্তর্ভুক্ত ৫ টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষের সাথে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন, মাদারীপুর ৩ আসনের প্রতিটি ইউনিয়ন ঘুরে ঘুরে কি কি উন্নয়ন দরকার সেগুলো আমি দেখে এসেছি সেই কাজগুলো আমি শুরু করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি। জুন মাসে মাদ্রাসা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ননের কাজ শুরু হবে ইনশাআল্লাহ।
ডাসার উপজেলা বিএনপি'র প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা সালাম খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদারসহ বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এম.কে








