ছবি: জনকণ্ঠ
জামালপুরের ইসলামপুর সরকারি জে.জে.কে.এম. গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল আব্দুস সালামের পুনরায় যোগদানের প্রচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকালে বিদ্যালয়ের প্রধান ফটক থেকে সচেতন নাগরিক ও ছাত্রসমাজ জুতা-ঝাড়ুর মিছিল বের করেন। পরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা শাফিয়া খাতুন, ছাত্রনেতা মনিরুল করিম, যুবনেতা জালাল সরকার, সাখাওয়াত হোসেন সুজন, হুমায়ুন খান লোহানী, সোহেল সরকার, সিয়াম খান লোহানী, জুয়েল খান লোহানী, সাব্বির খান লোহানী, অষ্টম শ্রেণির শিক্ষার্থী রৌদশী ও শিরিনসহ অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক প্রিন্সিপাল আব্দুস সালাম নারীলোভী ও চরিত্রহীন ব্যক্তি। তার বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ ছিল। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি রাজধানী ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে তিনি এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় আটক হয়েছিলেন।
ঘটনার সময় জিআরপি পুলিশ তাকে একটি কেবিন থেকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানা পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
বক্তারা আরও বলেন, এমন চরিত্রহীন ব্যক্তিকে কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় নিয়োগ দেওয়া চলতে পারে না। তারা তার যোগদানের প্রচেষ্টা রুখে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মুমু ২








