ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

কালকিনিতে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে সংর্ঘষ

প্রকাশিত: ২৩:৪২, ২ জানুয়ারি ২০১৬

কালকিনিতে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে সংর্ঘষ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর)॥ মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর বি এম তোফাজ্জেল হোসেন দাদন ও প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী মোঃ তোফাজ্জেল হোসেনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৮জন আহত হয়েছে। শুক্রবার সন্ধায় এঘটনা ঘটে এবং আহতদের কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
×