নাহিদ ইসলাম।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এ নিয়ে কাজ করবে মন্ত্রণালয়।
রবিবার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, নিবর্তনমূলক আইন, যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায়, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে।
এসআর








