ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কা সফরে নতুন নির্দেশনা!

প্রকাশিত: ০০:৫৮, ১৬ অক্টোবর ২০২৫

বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কা সফরে নতুন নির্দেশনা!

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা ভ্রমণে যেতে এখন থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের আগাম অনুমতি নিতে হবে। দেশটির সরকার ভ্রমণকারীদের জন্য ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ বা ইটিএ (ETA) গ্রহণ বাধ্যতামূলক করেছে।

বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। এর আগে বাংলাদেশসহ বেশ কিছু দেশের নাগরিকরা শ্রীলঙ্কার বিমানবন্দরে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা নিতে পারতেন। নির্দিষ্ট ফি পরিশোধ করলেই পাওয়া যেত ভিসা অনুমতি।

শ্রীলঙ্কার হাইকমিশন জানিয়েছে, দেশটির ইমিগ্রেশন ও এমিগ্রেশন বিভাগ নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, ভ্রমণকারীরা দুইভাবে ইটিএ সংগ্রহ করতে পারবেন। প্রথমত, শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইট eta.gov.lk/slvisa
 -এর মাধ্যমে অনলাইনে আবেদন করে; দ্বিতীয়ত, সংশ্লিষ্ট দেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমে সরাসরি আবেদন জমা দিয়ে অনুমতি নিতে পারবেন।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রমণের আগে ইটিএ অনুমতি না নিলে কোনো যাত্রীকে শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

নোভা

×