অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যে কিছু দেশ লকডাউন প্রত্যাহার করে নিচ্ছে। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া সেই পথেই হাঁটছে। দেশটি লকডাউন প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়, খেলাধুলা এবং আন্তর্জাতিক ফ্লাইটসমূহ ফের চালু করতে যাচ্ছে।
রবিবার দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলি চার্চে দেওয়া এক বক্তৃতায় তার এ পরিকল্পনার কথা জানান।
জন মাগুফুলি বলেন, "যে অবস্থা দেখতেছি তা যদি অব্যাহত থাকে তবে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেবার পরিকল্পনা রয়েছে আমার, যাতে ছাত্রছাত্রীরা তাদের পড়াশুনা চালিয়ে যেতে পারে।"
নির্দিষ্ট কোন তারিখ উল্লেখ না করে তিনি বলেন, হাসপাতালগুলোতে সুস্থ রোগীর সংখ্যা বাড়ছে। রাজধানী দারুস সালামের হাসপাতালে ১৯৮ জন রোগী ছিল কিন্তু সেখানে মাত্র ১২ জনের চিকিৎসা চলছে এখন।








