ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

বর্ধন ব্যথা

প্রকাশিত: ০১:০০, ৫ মে ২০২০

বর্ধন ব্যথা

আপনার ৫ বছরের ছোট বাচ্চাটি সারাদিন ছটফটানির অন্ত নেই। দিনের শেষে রাতের দিকে বলে পায়ে ব্যথা। টিপে দাও। কখনও কখনও সে ঘুম থেকে উঠে পড়ে ব্যথার জন্য। পা টিপে দিলে আবার ঘুমাতে যায়। এ ধরনের ব্যথাকে আমরা গ্রোইং পেইন বা বর্ধন ব্যথা বলে থাকি। কেন যে হয় বোঝা মুশকিল। তবে কারণগুলো হতে পারে তার হাড়ের বর্ধিষ্ণু অংশ বাড়ছে যেখানে সেখানে এ ব্যথা হতে পারে। সারাদিন ছটফটানিতে তার হাড় ও শরীরের ওপর অযথা ব্যথা হয় সারাদিনে তার হুঁশ থাকে না। দিনের শেষে রাতের দিকে বলে ব্যথা ব্যথা চিকিৎসা? না কোন চিকিৎসা নেই তেমন। শুধুমাত্র- * ম্যাসাজ, পা টিপে দেয়া এবং সিরাপ প্যারাসিটামল খাওয়ায়ে দেয়া। তবে মনে রাখতে হবে বর্ধন ব্যথায় অবশ্যই বাচ্চার বয়সটা ৩ থেকে ১২ বছরের মধ্য হবে। *দিনের শেষে রাতের দিকে হবে তবে ওর দিনের কোন কাজকর্ম ব্যাহত হবে না। * উভয় পায়ের মাংসপেশীতে ব্যাথা হবে, অস্থিসন্ধিতে হবে না। * ও খোঁড়াবে না। * দিনের শুরুতে হবে না ব্যথা * পরীক্ষা নিরীক্ষায় কিছু পাওয়া যাবে না। এসবের ব্যত্যয় ঘটলে কিন্তু বর্ধন ব্যথা বলা যাবে না। তখন অন্য কিছু সন্ধান করতে হবে। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল রেজিস্ট্রার শিশু বিভাগ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল
×