আপনার বাচ্চার বয়স সবেমাত্র ৮ সপ্তাহ। ক’দিন হলো রাতে আকাঠা হয়ে কাঁদতে থাকে। পাড়া পড়শির ঘুম ভেঙ্গে যায়। সবাই বলে কি হলো? কি হলো? প্রতি রাতেই বিনিদ্র মা-বাবা বা বাসার অন্য সকলে। তারপর সকালে উঠেই সব ঠিক। হাসছে-খেলছে-খাচ্ছে। প্র¯্রাব পায়খানা কিন্তু ঠিকমতো হচ্ছে। ওজন বাড়ছে প্রতিদিন ২৫ থেকে ৩০ গ্রাম হারে। শিশুর এ পেটের ব্যথাকে আমরা সাধারণত বলি তিন মাসের পেটের ব্যথা- (থ্রি মানথস কলিক)
* সাধারণত ৬ সপ্তাহ বয়স থেকে এ পেটের ব্যথা হয়।
* শিশুর অন্য উপসর্গ থাকে না
* ৪০% শিশুর ক্ষেত্রে এটা ঘটে থাকে
* ৩ মাসের দিকে এ ব্যথা ঠিক হয়ে যায়। কারও কারও ক্ষেত্রে ১২ মাস পর্যন্ত গড়াতে পারে।
কোন কারণ তেমন খুঁজে পাওয়া যায় না। চিকিৎসা তেমন কিছু নেই তবে ভাল ফল পাওয়া যায়Ñ
* শিশু কাঁধে নিয়ে বারান্দায় পায়চারি করুন
* গুণ গুণ করে গান করুন ওর সঙ্গে কথা বলুন ও বুঝবে ওর সঙ্গে ওর মা আছে ও আশ্বস্ত হবে এবং কান্না কমে যাবে
* প্রতিবার দুধ খাওয়ার পর পেটের বাতাস বের করতে শিখুন
* সিমেথিকন ড্রপ (ঋষধপড়ষ ফড়ড়ঢ়) ৫ ফোঁটা করে ৩বার খাওয়ায়ে দেখতে পারেন।
* প্রয়োবাওটিক্স্ (ঊহঃবৎড়মবৎসরহধ) প্রতিদিন ১টা করে ১বার ১০ দিন খাওয়ালে শিশুর পেটের ব্যথা অনেক কমে যায় সম্প্রতি পরীক্ষাতে দেখা যায়।








