ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

গ্রীন ইউনিভার্সিটিতে নবীনবরণ

প্রকাশিত: ০৭:০২, ২৭ জানুয়ারি ২০১৯

গ্রীন ইউনিভার্সিটিতে নবীনবরণ

বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে গ্রীন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা। স্প্রিং-২০১৯ সেমিস্টারে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ও শেওড়াপাড়ার বর্তমান ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী (বুধ ও বৃহস্পতিবার) চলা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অধ্যাপক ড. মোঃ গোলাম সামদানী ফকির বলেন, মানবিক মূল্যবোধে তাড়িত শিক্ষাই প্রকৃত শিক্ষা। তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে জ্ঞানের পাশাপাশি দক্ষতাও অর্জন করতে হবে। আগামী চার বছরের জন্য গ্রীন বিশ্ববিদ্যালয়কে দক্ষতা অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি। নবীনদের উদ্দেশে উপ-উপাচার্য ড. মোঃ ফৈয়াজ খান বলেন, তোমরাই গ্রিন বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বাসেডর। তোমাদের দক্ষতা ও যোগ্যতাই এই বিশ্ববিদ্যালয়কে উত্তরোত্তর সাফল্য নিয়ে আসবে। সমাজ ও রাষ্ট্রকে সেবা দিতে শিক্ষার্থীদের সত্যিকারের জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মোঃ শহীদ উল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও বুটেক্সের সিনিয়র শিক্ষকরা সমন্বয়ে গড়া প্রতিষ্ঠান গ্রীন বিশ্ববিদ্যালয়। তারার মেলা সম্বলিত এ প্রতিষ্ঠানে সবাই প্রস্ফুটিত হও। এ সময় নবীনদের তাদের পূর্বসূরী শিক্ষার্থীদের কাছ থেকে দিক-নির্দেশনা নেয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম। ক্যাম্পাস প্রতিবেদক
×