সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর বিজয় অডিটরিয়ামে ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোশাল সাইন্সের ডিজাস্টার এ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্টের উদ্যেগে “The Sendai Framework for Disaster Risk Reduction (2015-2030) and the Future of Disaster Management in Bangladesh” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম মজুমদার। ডিজাস্টার এ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান লেঃ কর্নেল আবু আইয়ুব মোহাম্মদ হাসান, পিএসসি এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন International Center for Climate Change & Development (ICCCAD) এর পরিচালক এবং International Institute for Environmental & Development (IIED) এর সিনিয়র ফেলো ড. সালেমুল হক।
সেমিনারে বক্তারা বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে- সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫ সালে জাপানের সেন্দাইয়ে গৃহীত হয়। সেন্দাই ফ্রেমওয়ার্কটি বিশেষ করে দুর্যোগ ঝুঁকি, জীবন ও জীবিকার ক্ষতির পরিমাণ হ্রাস করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছিল। বক্তারা উক্ত ফ্রেমওয়ার্কের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ভবিষ্যত দুর্যোগ ঝুঁকি কমানোর বিভিন্ন পরিকল্পনা এবং ভবিষ্যতে টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও এর বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কেও আলোচনা করেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

