ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

১২ বছরের শিশুর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী 

প্রকাশিত: ১৩:৫১, ১৩ অক্টোবর ২০২৫

১২ বছরের শিশুর আত্মহত্যা

প্রতীকী ছবি

রাজশাহীর চারঘাটে বখতিয়ার নামের ১২ বছরের স্কুলছাত্র আত্মহত্যা করেছে। তুচ্ছ ঘটনায় মায়ের ওপর অভিমান করে রবিবার দিবাগত রাতে নিজ ঘরে গলাই ফাস দিয়ে আত্মহত্যা করে সে। বখতিয়ার উপজেলার মোক্তারপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলো।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার বিকেলে বড় বোন দিপ্তির বাড়িতে বেড়াতে যায় সে। এ নিয়ে তার মা বখতিয়ারকে বকাবকি করেন। এরপর কোন কিছু না বলে বখতিয়ার মোক্তারপুর মন্ডলপাড়া মসজিদে মাগরিবের নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাড়িতে এসে নিজ ঘরে অবস্থান করছিল। এশার নামাজ পড়তে যাওয়ার জন্য তার বাবা শরিফুল ইসলাম ডাকতে গেলে দেখে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ। বাবা বারবার ডেকেও ছেলের কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন তীরের সঙ্গে গলাই ফাস দেওয়া বখতিয়ারের দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগীতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় হতবিহব্বল পরিবারের সদস্যরা।

চারঘাট থানার ওসি মিজানুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
 

নোভা

×