মানুষ মানুষের জন্য
শোক সংবাদ
পুরাতন সংখ্যা
৮৮১১৪
বুধবার, ১০ মার্চ ২০১০, ২৬ ফাল্গুন ১৪১৬
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগটি অবৈধ ॥ মিগ মামলা খারিজ
আদালতের পর্যবেক্ষণ
০ সরকারের উচ্চ পর্যায়ের প্রভাবে অসৎ উদ্দেশ্যে এ মামলা করা হয়
০ ‍অর্থ আত্মসাত বা রাষ্ট্রের সঙ্গে প্রতারণার কোন উপাদান এ মামলায় নেই
০ যে ধারায় মামলা তার আইনগত ভিত্তি নেই
০ অনুপস্থিতিতে চার্জ গঠন ছিল মারাত্মক আইনগত ভ্রান্তি
স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরম্নদ্ধে দায়েরকৃত মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলা অবৈধ ও বেআইনী ঘোষণা করে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিচারপতি বোরহান উদ্দিনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। এর আগে ৪ মার্চ একই বেঞ্চ বঙ্গবন্ধু নভোথিয়েটার সংক্রান্ত ৩টি মামলাও খারিজ করে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরম্নদ্ধে ১৫টি মামলার মধ্যে আটটি মামলা নিষ্পত্তি হয়েছে। এখনও সাতটি মামলা শুনানির অপেৰায় রয়েছে। বিএনপি-জামায়াত জোট . . .
শেয়ারবাজার ॥ জুয়াড়ি নিয়ন্ত্রণে
০ জড়িত শীর্ষস্থানীয় ব্যবসায়ী
০ তিনটি মার্চেন্ট ব্যাংক
০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
রাজু আহমেদ ॥ ১২টি শক্তিশালী জুয়াড়িচক্রের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে দেশের পুঁজিবাজার। শীর্ষস্থানীয় ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনটি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস, শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কয়েক কর্মকর্তা এবং বেশ কয়েক বড় বিনিয়োগকারীর সমন্বয়ে গঠিত এ চক্র ঘিরেই আবর্তিত হয় প্রতিদিনের লেনদেন। শেয়ারবাজারে প্রতিদিনের এ চক্র টার্গেট করে শেয়ারের দরে হ্রাস-বৃদ্ধি ঘটায়। এদের হয়ে বাজারে সক্রিয় রয়েছে দুই শতাধিক বিনিয়োগকারী। বিভিন্ন ব্রোকারেজ হাউস ঘুরে গুজব ছড়িয়ে শেয়ারের দর প্রভাবিত করাই এদের কাজ। . . .
প্রামাণ্যতথ্য উপস্থাপন করুন ॥ খালেদাকে আশরাফের চ্যালেঞ্জ
তেরো মাসে ২০% নারী নির্যাতনের শিকার
স্টাফ রিপোর্টার ॥ "গত ১৩ মাসে এই সরকারের আমলে সারাদেশে ২০ ভাগ নারী নির্যাতনের শিকার হয়েছেন"-বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার এই বক্তব্যকে চরম মিথ্যাচার এবং অসত্য বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিরোধীদলীয় নেত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, 'কথিত ২০ শতাংশ নির্যাতিত নারীর নাম-পরিচয় এবং নির্যাতনের তথ্য প্রকাশ করুন। তাঁর (খালেদা জিয়া) বক্তব্যে প্রমাণের দায়-দায়িত্ব তাঁকেই নিতে হবে। অতীতের অপরাধের জন্য দেশবাসী বিশেষত নারী সমাজের . . .
সব এমপির এলাকার জন্য ১৫ কোটি টাকা করে বরাদ্দ
দেশের সব এলাকাকে সমান সুবিধা দেয়া হবে ॥ প্রধানমন্ত্রী
জনকণ্ঠ রিপোর্ট ॥ শুধু কথায় নয়, এবার বাস্তবেই উন্নয়নের রাজনীতির ধারায় ফিরেছে সরকার। এ লক্ষ্যে ইতিহাসের প্রথমবারের মতো দেশের সকল স্থানে সমান উন্নয়ন নিশ্চিত করতে সরকারী এবং বিরোধী দলসহ সকল সংসদ সদস্যের স্ব স্ব এলাকার জন্য সমান ১৫ কোটি টাকা করে উন্নয়ন বরাদ্দ দেয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দেশ সবার। যখন যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন দেশের জনগণ সব সময় তাদের প্রয়োজনীয় উন্নয়ন এবং সরকারী সকল সুযোগসুবিধা পাওয়া তাদের নৈতিক অধিকার। অতীতের সরকারগুলো সমতায় বিশ্বাসী . . .
লোডশেডিং রেকর্ড ভাঙতে চলেছে
শীঘ্র সঙ্কট কমার সম্ভাবনা নেই
রশিদ মামুন ॥ তীব্র তাপদাহ শুরুর আগেই গ্রীষ্মে বিদ্যুত সঙ্কট চরম আকার ধারণ করেছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে বিদ্যুতের লুকোচুরি খেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারী হিসেবেই চাহিদার তুলনায় প্রায় দু'হাজার মেগাওয়াট উৎপাদন কম হওয়ায় গ্রীষ্মে বিদ্যুত সঙ্কট কমার কোন সম্ভাবনা নেই বরং লোডশেডিং অতীতের সকল রেকর্ড ভঙ্গ করতে চলছে। রাজধানীর কিছু এলাকায় আন্ডার ফ্রিকোয়েন্সি স্কিম বসানোতে লোড (চাপ) বৃদ্ধি পেলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুত চলে যাচ্ছে। গ্রাহক ভোগান্তি কমাতে বিতরণ লাইন থেকে ফ্রিকোয়েন্সি স্কিমের যন্ত্রাংশ . . .
আরও ৬৬৯ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ
স্টাফ রিপোর্টার ॥ আরও ৬৬৯ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এ নিয়ে ১৪ দফায় মোট ৩ হাজার ৯৫৫ মামলা প্রত্যাহারের সুপারিশ করা হলো। এদিকে ১৪তম বৈঠকে মোট ১০৯টি আবেদন নামঞ্জুর করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক মামলা না হওয়ায় এগুলো নামঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য গঠিত কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরম্নল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, বৈঠকে মোট ১ হাজার ৭২টি মামলা উপস্থাপন করা হয়। এর মধ্যে দুদকের . . .
ছয় মন্ত্রীকে তলব প্রধানমন্ত্রীর, বিষয়- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ
মিজান চৌধুরী ॥ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছয় মন্ত্রীকে জরুরী তলব করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীদের ডেকে মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে বৈঠক করেন। খাদ্য ও মূল্য পরিস্থিতি জেনে তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ দিয়েছেন। আগামীতে আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধির আশঙ্কা থেকে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার নির্দেশ দেয়া হয়। সূত্রমতে ওই বৈঠকে কেন জিনিসপত্রের দাম বেড়েছে জানতে চাওয়া হয়। তবে জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর . . .
ভূমিদস্যু সেই এসপি মিজানের অপকর্মের তদন্ত শুরু
শংকর কুমার দে ॥ গোপালগঞ্জ-বাগেরহাট সীমান্ত এলাকায় শত শত বিঘা জমি দখলকারী পুলিশের সেই এসপি মিজানুর রহমানের দুর্নীতি, নির্যাতন, হয়রানির নানা কাহিনীর ব্যাপারে তদন্ত হচ্ছে। ওমর ফারুক নামে এক ব্যবসায়ী আইজিপির কাছে লিখিত অভিযোগ করেছে তার বিরুদ্ধে। এই ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে ২০ লাখ টাকা আদায় করতে যেভাবে তাকে নির্যাতন করা হয়েছে সেই কাহিনী বর্বরতাকে হার মানায় বলে অভিযোগ করা হয়েছে। নির্যাতন, হয়রানি করেই তিনি ক্ষান্ত হতেন না, মিথ্যা মামলা দায়ের, কারাগারে নিক্ষেপ, ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। আইজির . . .
সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে কাতারের প্রতিনিধি দল আজ আসছে
কূটনৈতিক রিপোর্টার ॥ প্রস্তাবিত পদ্মাসেতু নির্মাণ, নদী খনন, বিনিয়োগ ও বাণিজ্যে সহায়তাসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক চিহ্নিত করতে কাতারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়ার নেতৃত্বে দেশটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ বুধবার বাংলাদেশ সফরে আসছে। ঢাকায় দু'দিন অবস্থানকালে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমণি, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবে। এছাড়া প্রতিনিধি দলটির নদী খনন কাজ পরিদর্শনেরও . . .
এবার ল্যান্ড ও সেল ফোন মনিটরিং
জনকণ্ঠ রিপোর্ট ॥ এবার টেলিফোন ও মোবাইল ফোন মনিটরিং সিস্টেম চালু করতে যাচ্ছে সরকার। দেশ থেকে সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। এর মনিটরিংয়ের মাধ্যমে পুলিশ সন্ত্রাসের আগাম খবর পেয়ে যাবে এবং তাদের পৰে তা মোকাবেলা সহজ হয়ে যাবে। সংশিস্নষ্ট সূত্র জানায়, এ কার্যক্রম বাস্তবায়নের লৰ্যে পুলিশ বিভাগ একটি প্রকল্প চূড়ান্ত করেছে। এ প্রকল্পে ব্যয় হবে ৩০ থেকে ৫০ কোটি টাকা। এই মনিটরিং সিস্টেমে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে। মোবাইল ফোন বা ল্যান্ডফোনের মাধ্যমে কোন সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার লৰ্যে . . .
সলিমুল্লাহ মেডিক্যালে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ
স্টাফ রিপোর্টার ॥ স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) মেডিক্যাল কলেজ ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ৬ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে। পুলিশ জানায়, ছাত্রলীগের নতুন কমিটি গঠন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে ঘটনার পর মেডিক্যাল কলেজ একাডেমিক কাউন্সিলে জরুরী বৈঠকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে মেডিক্যাল একাডেমিক কাউন্সিলররা। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মিটফোর্ড মেডিক্যাল কলেজে ৭ . . .
সংসদে মেনন সাকা মুখোমুখি
সংসদ রিপোর্টার॥ জাতীয় সংসদের সাবেক দুই স্পীকারের পুত্র ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রাণবনত্ম বাকযুদ্ধ হয়েছে। একে অপরকে যুক্তিতর্ক দিয়ে ধরাশায়ী করার চেষ্টা করলেও তাঁদের বক্তব্যে ছিল না কোন ব্যক্তি আক্রমণ, খিস্তি-খেউড় বা অসংসদীয় কোন ভাষা। মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির আলোচিত-সমালোচিত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী পঞ্চম সংশোধনী বাতিল করায় সর্বোচ্চ আদালতের কঠোর সমালোচনা করে বলেন, সুপ্রীমকোর্টের কাছে আইন সভা (সংসদ) আজ আত্মসমর্পণ . . .
ভারতে ঐতিহাসিক নারী আসন সংরক্ষণ বিল পাস
জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের সংসদে নারীদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের বহুল আলোচিত বিলটি মঙ্গলবার পাস হয়েছে। সংসদের উচ্চকৰ রাজ্যসভায় দুই-তৃতীয়াংশেরও বেশি সমর্থন নিয়ে বিলটি পাস হলো। ২৪৮ আসনের রাজ্যসভার ১৮৬ সদস্য এ বিলের পৰে ভোট দেন। প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, এই বিল পাস একটি ঐতিহাসিক পদৰেপ, একটি আনন্দের অগ্রযাত্রা। তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নের দীর্ঘ যাত্রায় এটি একটি অবিস্মরণীয় মুহূর্ত। প্রধান বিরোধী দল বিজেপি এবং কমিউনিস্টরা ৰমতাসীন কংগ্রেস জোটের সঙ্গে মিলে এই বিলের পৰে সমর্থন দেন। তবে কয়েকটি . . .
কক্সবাজারে বাতিল ৫৯ প্লট ফের জোট নেতাদের দখলে
নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার ॥ জোট সরকারের সময়ে চরম দলীয়করণ ও আত্মীয়করণের মাধ্যমে বরাদ্দ দেয়া ইজারা বাতিলকৃত ৫৯ পস্নট ফের দখলে নিয়েছে প্লট গ্রহীতা জোট নেতারা। জেলা প্রশাসকের দেয়া লাল পতাকা এখন আর ওসব প্লটে নেই। গোপনে খুঁটিসহ লাল পতাকাগুলো ছুড়ে ফেলেছে তারা। জেলা প্রশাসনের চিহ্নিতকরণ দখল লাল পতাকা ফেলে দিয়ে শত শত আবার শুরু হয়েছে স্থাপনা নির্মাণ। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ইজারা বাতিলকৃত ও জেলা প্রশাসনের দখলে নেয়া কক্সবাজার সৈকত পারের হোটেল-মোটেল জোনে মূল্যবান ৫৯ পস্নটে বরাদ্দপ্রাপ্তরা বসে নেই মোটেও। . . .
অগ্নিঝরা মার্চ
স্টাফ রিপোর্টার ॥ আজ ১০ মার্চ। ১৯৭১ সালের আরও একটি উত্তাল দিন। অগ্নিগর্ভ বিক্ষুব্ধ বাংলায় বিদ্রোহ-বিক্ষোভের তরঙ্গ প্রবহমান ছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। দেশজুড়ে বঙ্গবন্ধুর ডাকা অসহযোগ আন্দোলন চলছে। কোর্ট- কাচারি, অফিস-আদালত ছিল বন্ধ। সারাদেশে অসহযোগ আন্দোলনের পাশাপাশি চলছে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি। বাংলাদেশের অসহযোগ আন্দোলনের প্রভাব পড়ে পশ্চিম পাকিস্তানেও। আন্দোলনের তীব্রতা বুঝতে পেরে পশ্চিম পাকিস্তানের পত্রিকাগুলো তাদের সুর পাল্টে ফেলে। তারা বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ৰমতা হস্তান্তরের . . .
৩০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
স্টাফ রিপোর্টার ॥ ৩০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারী কর্মকমিশন (পিএসসি)। আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে ফরম বিতরণ ও জমাদান কার্যক্রম। ফরম ক্রয় ও জমাদানের সর্বশেষ সময় আগামী ২০ এপ্রিল বিকেল ৫টা। মঙ্গলবার পিএসসি ৩০তম বিসিএস পরীক্ষার এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের ২ হাজার ৫৭২ পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। যার মধ্যে সাধারণ ক্যাডারে ৮৩১, প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ৬৮৫ এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজের শূন্য পদে ৫৬। এর আগে ২৯তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের . . .
চাই হাল্কা ভারি গড়ন
তারকাদের শারীরিক সাইজকে গুরুত্ব দেন অনেকেই। আবার কেউ মনে করেন পারফরমেন্সই বড় বিষয়। বলিউডের হার্টথ্রব নায়িকা দীপিকা পাড়ুকোন। তিনি মনে করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে শরীরের সাইজ কোন বিষয়ই নয়। পারফরমেন্স দিয়েই একজন বড় ভূমিকা রাখতে পারে। কারিনা কাপুর এবং সাইজ জিরো ক্রেজ নিয়ে যে ধুন্দুমার চলছে বলিউডে, সেই বলিউডেরই দীপিকা সমপ্রতি বলেছেন, শরীরের সাইজ জিরো মাপে তিনি বিশ্বাসী নন। তিনি আরও বলেন, ভারতীয়দের শরীরে এমন গড়ন মানায় না। দীপিকা বলেছেন, ভুল হলে আমাকে শুধরে দেবেন। তবে আমি বলব, ভারতীয় মেয়েদের শরীরের সাইজ . . .
কর্মক্ষেত্রে নারী প্রায়ই শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হন
লিঙ্গবৈষম্য ৪
শাহ আলম খান ॥ শরীরটাই আমার জন্য কাল হয়েছে। কর্মস্থলে পুরুষ সহকর্মী থেকে শুরু করে নিয়ন্ত্রণকারী সবার বাঁকা চোখই পড়তে দেখি আমার শরীরের বিশেষ অঙ্গগুলোর ওপর। কারণে-অকারণেই আমাকে অতিরিক্ত কাজ করতে হচ্ছে অথবা ত্রুটির নামে একই কাজ বার বার করতে হচ্ছে। আমি বুঝতে পারি আমার শরীরটা আরও একবার কাছ থেকে দেখা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছুঁয়ে দিতেই এসব করা হচ্ছে। কর্মস্থলে নারীর কর্মপরিবেশ সম্পর্কে এ রকম বর্ণনাই দিলেন গার্মেন্টকর্মী শায়লা বানু (ছদ্মনাম)। রাজধানীর প্রাণ কেন্দ্রেরই একটি গার্মেন্টসে সে গত দুই বছর ধরে . . .
বিএনপি ওয়াকআউট করেছে, ওঁরা শুধু নাম বদলান, কিন্তু কোন কাজ করেন না ॥ শিক্ষামন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয় বিল
সংসদ রিপোর্টার ॥ বরিশালে শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে সংসদ অধিবেশন শুরুর মাত্র ২০ মিনিটের মধ্যে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। যদিও ১২ মিনিট পর তারা পুনরায় ফিরে এসে সংসদ কার্যক্রমে অংশ নেন। বিএনপির জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বিলটির তীব্র বিরোধিতা করে বলেন, দিনবদলের কথা বলে বর্তমান সরকার এখন শহীদ জিয়ার নামবদলে ব্যসত্ম। জবাবে শিৰামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বলেন, বিএনপি-জামায়াত জোট শুধু নাম বদল করে জিয়ার নাম বসালেও বরিশালে বিশ্ববিদ্যালয় করেনি। বর্তমান সরকার . . .
চট্টগ্রামে প্রিমিয়ার ভার্সিটির অচলাবস্থা ৩ দিনেও কাটেনি
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা তিন দিনেও নিরসন হয়নি। পদত্যাগী ডিন ড. মিলন কুমার ভট্টাচার্যের কর্মস্থলে ফিরিয়ে আনার দাবিতে মঙ্গলবার নগরীর ওয়াসা মোড়স্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আমরণ কর্মসূচী ঘোষণা দিয়েছে। শুধু বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরাই নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী এ আন্দোলনে অংশ নিয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ফারহানা . . .