ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

কবিতা

একুশ

সারমিন চৌধুরী

প্রকাশিত: ২১:০৬, ৬ মার্চ ২০২৬

একুশ

একুশ মানে নদীর বুকে
বয়ে চলা নাও,
একুশ মানে শান্তি ঘেরা
আমার ছোট্ট গাঁও। 

একুশ মানে গগন মাঝে
রংধনুরই রং
একুশ মানে খুকুমণির
কথা বলার ঢং।

একুশ মানে ফুল বাগানে
মধুকরের নাচ,
একুশ মানে মায়ের বলা
লড়াই করে বাঁচ।

একুশ মানে তাজা লহু
দেশের জন্য দান,
একুশ মানে মুক্ত পাখির
মিষ্টি সুরের গান।

একুশ আমার 
কাজী নাজরিন 

একুশ আমার নামের সাথে
একুশ আমার রক্তে
একুশ আমায় শিক্ষা দিল
একটুও না ঠকতে। 

একুশ আমার ভাব বিনিময়
মনের কানাকানি 
একুশ মানে ভাষাশহীদ
শ্রেষ্ঠ বলে মানি।

খুকি ও পরী

শামীমা জান্নাত শিউলী

ফুলবাগানে পরীর সাথে
হলো খুকির দেখা,
খুকি তখন ফুলবাগানে
বসে ছিল একা।

পরী তখন বলল খুকি 
নামটা তোমার কী?
মুচকি হেসে বললো খুকি 
নামটা সুরভী।

ফুলের পরীর সঙ্গে খুকি
অনেক গল্প করে,
হাসি মুখে খুকি আবার
যায় ফিরে যায় ঘরে।

 

প্যানেল/মো.

×