ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৭:২০, ২৫ জানুয়ারি ২০১৯

ফ্যাশন সংবাদ

লা রিভ ‘এ্যান্ড অফ সিজন সেল’ এর আওতায় ৬০% পর্যন্ত ছাড় দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় পোশাক ও অনুষঙ্গ প্রতিষ্ঠান ‘লা রিভ’। যাবতীয় শীতের পোশাকসহ ছাড়ের আওতায় পাওয়া যাচ্ছে নারী-পুরুষ ও শিশুদের যে কোন উৎসব ও ঘরোয়া পোশাক-অনুষঙ্গ। ২০০৯ সালে যাত্রা শুরু করা লা রিভ বাসাবো আগমন সিনেমা কমপ্লেক্সে স্টোরসহ ঢাকার বনশ্রী, ধানম-ি, মিরপুর, উত্তরা, ওয়ারী, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, মোহাম্মদপুর ও পুলিশ প্লাজাসহ নারায়ণগঞ্জ, খুলনা এবং সিলেটে মোট ১৭টি আউটলেট রয়েছে। এ ছাড়া পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধায় আছে িি.িষবৎবাবপৎধুব.পড়স ওয়েবসাইট। যেখান থেকে ঘরে বসে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে খুব সহজেই লা রিভের পণ্য কিনতে পারবেন ক্রেতারা। এ. হাকিমের পর্দা পুরনো ঢাকার ইসলামপুর চায়না মার্কেট বেজমেন্টে এ. হাকিম ট্রেডার্সের বিক্রয় কেন্দ্রে মিলবে হরেক ডিজাইনের দেশী-বিদেশী পর্দা ও সোফা কভারের কাপড়। পাশাপাশি কুশন, কুশন কভার, ফোম এবং চাদরের কাপড়ও পাওয়া যাবে। ঠিকানা ৯ নং চায়না মার্কেট, নবাববাড়ি, ইসলামপুর, ঢাকা ৫৭৩৯৫৮৫২ ০১৭১৫১০২৫৩৭ কে ক্র্যাফ্ট ভালবাসা দিবসে নতুন পোশাক সব সময়ই ভাল লাগার অনুভূতি দেয়। উচ্ছলতা-উজ্জ্বলতায় ভরা ভালবাসা দিবসের নতুন নতুন পোশাকের কালেকশন সাজিয়েছে দেশের অন্যতম প্রধান ফ্যাশন হাউস কে ক্র্যাফ্ট। কালেকশনে থাকছে- নতুন নতুন ডিজাইনের শাড়ি, টপস, কুর্তি, স্কার্ট-টপস, সালোয়ার-কামিজ, শার্ট, কটি ইত্যাদি। এছাড়াও থাকছে যুগল পোশাকের বিশেষ আয়োজন।
×