ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ভার্জিনিয়ায় বন্যায় ২০ জনের প্রাণহানি

প্রকাশিত: ১৯:১০, ২৫ জুন ২০১৬

ভার্জিনিয়ায় বন্যায় ২০ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক ॥ পশ্চিম ভার্জিনিয়ায় ‌ঐতিহাসিক বন্যায় মৃতের সংখ্যা এ পর্যন্ত ২০-এ পৌঁছেছে। শুক্রবার (২৪ জুন) বিকেলে দেশটির গভর্নর আর্ল রে টমব্লিন তিনটি কাউন্টিতে ১৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন, যখন জ্যাকসন কাউন্টিতে বেসরকারিভাবে নিখোঁজ ছিল ১৫ জন। টমব্লিন বলেন, এ বন্যায় আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। বৃহস্পতিবার পশ্চিম ভার্জিনিয়ায় একটি বিশাল ঝড় আঘাত হানে। এ সময় রাজ্যজুড়ে প্রচুর ঝড়-বৃষ্টি হয়। এ ঝড়-বৃষ্টি কানাওহা, মধ্য গ্রিনব্রিয়ার, নিকোলাস এবং ওয়েবস্টার এলাকায় আঘাত হানে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মধ্য ও দক্ষিণ পশ্চিম ভার্জিনিয়ায়।
×