ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

একদিনে করোনায় আক্রান্ত আরও ৬৫

প্রকাশিত: ১৭:০১, ৩ জুন ২০২৩

একদিনে করোনায় আক্রান্ত আরও ৬৫

ফাইল ছবি।

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। নতুন আক্রান্ত নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৫৭১ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। 

শনিবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৩৩১ জন।

একদিনে ১ হাজার ৬১টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৬৪টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।
 

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×