কুমার বিশ্বজিৎ
সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার পেলেন গুণী ব্যক্তিত্ব হানিফ সংকেত। তিনি দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে কয়েক দশক ধরে সক্রিয়। বিশেষ করে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তিনি জয় করেছেন কোটি দর্শকের হৃদয়।
এদিকে প্রিয় বন্ধুর এমন অনন্য অর্জনে আনন্দ প্রকাশ করেছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী ও সুরকার কুমার বিশ্বজিৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, বন্ধু, তোর স্বাধীনতা পদক প্রাপ্তিতে আমি ভীষণ আনন্দিত। তোর জন্য রইল অনেক ভালোবাসা আর শুভকামনা।
দীর্ঘদিন ধরে সমাজ সচেতনতামূলক বার্তা ও সুস্থ ধারার বিনোদনের মাধ্যমে দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন হানিফ সংকেত। তার এই অর্জনে বিনোদন অঙ্গনের তারকা থেকে শুরু করে সাধারণ দর্শকও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
প্যানেল হু








