দিনাত জাহান মুন্নী
দিনাত জাহান মুন্নী, বাংলাদেশের একজন নন্দিত শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী। আধুনিক গান গেয়ে তিনি দীর্ঘদিন যাবৎ যেমন শ্রোতা দর্শককে মুগ্ধ করে আসছেন টিভি ও স্টেজ শোতে ঠিক তেমনি সিনেমার গানে কণ্ঠ দিয়ে তিনি এই দেশের সংগীতপ্রেমী শ্রোতা দর্শককে মুগ্ধ করে চলেছেন।
বিরতির পর তিনি নতুন আরেকটি সিনেমায় গাইলেন। সিনেমার নাম ‘মানুষটিকে দেখ’। এটি নির্মাণ করেছেন গাজী রাকায়েত।
সিনেমায় ‘ভালোবাসি ভালোবাসি’ শিরোনামের গানটি গেয়েছেন দিনাত জাহান মুন্নী। গানটি লিখেছেন ও সুর করেছেন কবির বকুল। গানটি প্রসঙ্গে মুন্নী বলেন, গাজী রাকায়েত ভাইয়ের সঙ্গে আমার কখনো দেখা হয়েছে, এটা মনে পড়ছে না। কিন্তু এই গানটি আমাকেই গাইতে হবে এমনটাই তিনি বকুলকে বলেছেন। যে কারণে সুদূর যুক্তরাষ্ট্রে থেকে গানটি প্রবল আগ্রহ নিয়ে গাইলাম। যেহেতু আমার সঙ্গে রাকায়েত ভাইয়ের দেখা হয়নি, কিন্তু আমার নামটি তার মাথায় আছে-এই বিষয়টিই আমার কাছে বেশ বিস্ময়ের মনে হয়েছে। খুব ভালো লেগেছে গানটি গেয়ে। এখানে ইবরার টিপু ভাইয়ের হোম স্টুডিওতেই আমি ভয়েজ দিয়েছিলাম।
মুন্নী জানালেন আগামী তিন/চার মাস পর তারই উদ্যোগে মূলত যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের মধ্যে যাদের গান শেখা ও গাওয়ার আগ্রহ আছে, তাদের নিয়ে বাংলাদেশের শিকড়ের গান করার উদ্যোগ নিয়েছেন তিনি। এরই মধ্যে মুন্নীর কাছেও অনেকে গান শিখেন। তারা সঠিক বাংলা না জানলে মুন্নী তাদের বিপাতে (বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস) পাঠিয়ে শুদ্ধ বাংলাও শিখিয়ে নিচ্ছেন। নিউইয়র্কে একটি বড় হলে প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে স্পন্সর (নাম প্রকাশে অনিচ্ছুক যারা) নিয়ে এই আয়োজন সফল করা হবে।
প্যানেল হু








