সৈকত দাস
দেশের প্রথিতযশা সংগীতশিল্পী সৈকত দাসের কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার’ প্রকাশ হয়েছে। যদিও এর আগে অনেকের কণ্ঠে গানটি প্রধান্য পেয়েছে। এবার এ গান কণ্ঠে তুলেছেন গুণী এ সংগীতশিল্পী। কবিগুরুর এই সৃষ্টিতে সংগীত করেছেন সুমন কল্যাণ। সম্প্রতি সুমন কল্যাণের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।
সৈকত দাস বলেন, সুমন কল্যাণ একদিন আমাকে বললেন, দাদা আধুনিক গান তো অনেক করলেন। আপনার কণ্ঠে রবীন্দ্রসংগীতের ঘ্রাণ আছে। এরপরই রবি ঠাকুরের গান করা। করতে গিয়ে আমি রবীন্দ্রসংগীতের প্রেমে পড়ে গেলাম।
সুমন কল্যাণ বলেন, সৈকত দা সত্তরের দশক থেকে গান করেন। উনার অনেক গান জনপ্রিয় শিল্পীদের গায়ক হয়ে উঠতে অনুপ্রাণিত করেছে। কিন্তু তিনি নিজেকে কখনো সামনে আনেননি। আড়ালেই থেকে গেছেন। এর মধ্যে রবি ঠাকুরের কয়েকটি গান তিনি করেছেন। আশা করি শ্রোতার সমাদর পাবে।
সত্তরের দশক থেকে বাংলাদেশ টেলিভিশনে গান করেন সৈকত দাস। ১৯৮০ সালে সাদাকালো থেকে রঙিন যুগে প্রবেশ করে বিটিভি। ওই সময়ও নিয়মিত ছিলেন তিনি। বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে কণ্ঠশিল্পী হিসেবে নিয়মিত গাইতেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘শিউলিমালা’। জনপ্রিয় চিত্রনায়ক আলমগীরের উপস্থাপনা করতেন।
চট্টগ্রাম বেতারেও গান করতেন সৈকত দাস। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত গান করেন তিনি। তুই ফেলে এসেছিস কারে ছাড়াও তার বেশ কয়েকটি গান প্রকাশের অপেক্ষায় আছে।
প্যানেল হু








