শাহরুখ খান
বলিউড বাদশা শাহরুখ খান আবারও সাফল্যের নতুন রেকর্ড স্থাপন করেছেন। গত বছর প্রথমবারের মতো বিলিয়নিয়ারের তালিকায় নাম লেখানোর পর এবার বিশ্বের ধনীদের তালিকায় তার অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
সম্প্রতি প্রকাশিত ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬’-এ নতুন ভারতীয় ধনী হিসেবে উঠে এসেছে শাহরুখ খানের নাম। বর্তমানে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০ হাজার ৮০০ কোটি রুপি) নিট সম্পদ নিয়ে তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতার মর্যাদা অর্জন করেছেন।
৫ মার্চ প্রকাশিত তালিকায় শাহরুখ খানের অন্তর্ভুক্তি তারকাদের সম্পদের ক্ষেত্রে একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তার সঙ্গে তালিকায় রয়েছেন সংগীত জগতের তারকা জে-জি (২ দশমিক ৮ বিলিয়ন ডলার), টেলর সুইফট (১ দশমিক ৬ বিলিয়ন ডলার) এবং রিয়ানা (১ দশমিক ৫ বিলিয়ন ডলার)। তবে সবাইকে ছাড়িয়ে বিনোদন জগতের ধনীদের মধ্যে শীর্ষে রয়েছেন নির্মাতা জর্জ লুকাস। তার সম্পদের পরিমাণ ৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। যদিও ২০২৫ সালের তুলনায় শাহরুখের সম্পদের পরিমাণ কিছুটা কমেছে। গত বছর তা ছিল প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। তবু ভারতের নতুন ধনীদের তালিকায় তার অবস্থান এখনো উজ্জ্বল।
শাহরুখ খানের বিপুল সম্পদের পেছনে শুধু অভিনয়ই নয়, রয়েছে শক্তিশালী ব্যবসায়িক সাম্রাজ্যও। তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বর্তমানে ভারতের অন্যতম সফল প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
প্যানেল হু








