ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

একাধিক অনুষ্ঠানে ইকবাল খন্দকার

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০, ১২ মার্চ ২০২৬

একাধিক অনুষ্ঠানে ইকবাল খন্দকার

ইকবাল খন্দকার

টিভি উপস্থাপনায় এখন ব্যস্ততম সময় পার করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। একই সঙ্গে চার চারটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। আর চারটি অনুষ্ঠানই বিষয় বৈচিত্র্যে ভরপুর। অনুষ্ঠানগুলো হলোÑগল্প গানের প্রহর, শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ, ঢাকায় থাকি এবং বইমেলা প্রতিদিন। উপস্থাপনায় ব্যস্ততম সময় পার করা প্রসঙ্গে ইকবাল খন্দকার বলেন, ভালো কাজের ক্ষুধা আমার সব সময়ই ছিল। আর চেষ্টা ছিল ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর কাজ করার। যেহেতু এখন সেই সুযোগটা হয়েছে, তাই কাজ করে যাচ্ছি। আর দর্শকের সাড়া আমার প্রাণশক্তিতে নতুন মাত্রা যোগ করছে। 
গল্প গানের প্রহর অনুষ্ঠানটি বিটিভি ঢাকা কেন্দ্রে প্রচার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। যে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকেন দুজন জনপ্রিয় শিল্পী। তারা তাদের জনপ্রিয় গানগুলো তৈরির পেছনের গল্প শোনান। আর এই গল্পকথার ফাঁকে ফাঁকে থাকে সেসব গানের ভিডিও তথা মিউজিক ভিডিও। শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠানটি জিটিভিতে প্রচার হচ্ছে গত প্রায় একবছর ধরে। যে অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় সংস্কৃতি অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে।

ঢাকায় থাকি অনুষ্ঠানটি প্রচার হয় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে। ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে নির্মিত এই অনুষ্ঠানে নিজেদের ব্যক্তিজীবন ও কর্মজীবনের কথা বলেন চট্টগ্রামের কৃতী সন্তানরা। আর বইমেলা প্রতিদিন অনুষ্ঠানটি বইমেলা শুরুর আগের দিন থেকে প্রতিরাতে প্রচার হয়ে আসছে জিটিভিতে। আলোঘর প্রকাশনা নিবেদিত এই অনুষ্ঠানটি প্রচার হবে মেলার শেষদিন পর্যন্ত।
উল্লেখ্য, লেখক-প্রকাশক ও পাঠকদের সাক্ষাৎকারভিত্তিক এই অনুষ্ঠানটি ইকবাল খন্দকার উপস্থাপনা করছেন এই বছরসহ টানা দশ বছর ধরে। যা বইয়ের প্রচার-প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্যানেল হু

×