মিমি আলাউদ্দিন
সংগীতশিল্পী মিমি আলাউদ্দিন। স্বামী দেশের প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুর পর নীরবেই গানের ভুবনে এক ধরনের যুদ্ধই করে যাচ্ছেন। আলাউদ্দিন আলীর সুরে তার কিছু মৌলিক গানও রয়েছে। পাঁচ মাসেরও বেশি সময় মিমি আলাউদ্দিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানে তিনি নয়টি স্টেটে পনেরোটি শোতে সংগীত পরিবেশন করেছেন। কিছুদিন হলো তিনি দেশে ফিরেছেন। মিমি বলেন, যুক্তরাষ্ট্রে টানা পাঁচ মাসে পনেরোটিরও বেশি স্টেজ শোতে সংগীত পরিবেশন করেছি। নিজের গানসহ শ্রদ্ধেয় রুনা লায়লা আপা, সাবিনা ইয়াসমিন আপা, মিতালী মুখার্জি দিদিরও গান গেয়েছি।
তাদের গানেরই অনুরোধ আসে বেশি। আমার নিজেরও ভীষণ ভালোলাগে এবং স্বাছন্দ্যবোধ করি তাদের গান গাইতে। দেশে ফেরার পর টুকটাক কাজ করেছি। তবে শ্রদ্ধেয় বাবু ভাই, নকীব খান ভাই ও আকাশ সেনের সুরে শীঘ্রই গান গাইব। প্রতিটি গান নিয়েই আমি ভীষণ আশাবাদী। আপাতত এই গানগুলোতে ভয়েজ দেওয়ার পূর্বে গানগুলো নিয়ে চর্চা করছেন নিয়মিত। এছাড়াও তিনি দেশে ফিরে বিভিন্ন টিভি শোতেও অংশ নিয়েছেন। ঈদ পরবর্তী স্টেজ শো নিয়েও পরিকল্পনা রয়েছে তার।
মিমি জানান, তিনি নিজেও আলাউদ্দিন আলীকে নিয়ে আগামী কোরবানির ঈদের পর একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছেন। সময় হলেই সেই অনুষ্ঠান সম্পর্কে সবাইকে জানান দেবেন।
প্যানেল হু








