ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

মানুষও বদলে যায়, সময়ের মতোই ধীরে ধীরে: মিষ্টি জান্নাত

প্রকাশিত: ১০:২৬, ২১ জুন ২০২৫

মানুষও বদলে যায়, সময়ের মতোই ধীরে ধীরে: মিষ্টি জান্নাত

ছবি: সংগৃহীত

নানা কারণেই আলোচিত ও সংবাদের শিরোনাম হন মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমা আর অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। পাশাপাশি একজন দক্ষ দন্ত্য চিকিৎসক হিসেবেও তিনি পরিচিত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বেশকিছু ছবি (স্লাইডশো) পোস্ট করেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত।  ক্যাপশনে তিনি লিখেছেন, মানুষও বদলে যায়, সময়ের মতই ধীরে ধীরে।

তিনি আরও লিখিছেন, ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর সত্যটি হলো জীবনের কোনো দুঃখই চিরস্থায়ী নয়। প্রিয়জন হারানোর বেদনাও একদিন ঝরে যায়, ঠিক যেমন গোধূলির আলো মুছে যায় রাতের নরম আঁধারে।’

এই অভিনেত্রী আরও লেখেন, ‘আর সবচেয়ে নির্মম সত্যটি হলো জীবনের কোনো সুখও চিরস্থায়ী নয়। ঝুম বৃষ্টির মতো আনন্দও একসময় থেমে যায়, মানুষও বদলে যায়সময়ের মতোই ধীরে ধীরে।’

‘এটাই জীবন, যেখানে মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান। দুঃখও ক্ষণিক, সুখও ক্ষণিকতবু আমরা ভালোবাসি, স্বপ্ন দেখি, আর অপেক্ষা করি…’, যোগ করেন তিনি।

 

সূত্র: https://www.facebook.com/reel/748850424158517

রাকিব

×