ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

প্রশংসায় ভাসছেন অলংকার

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ১৪ মার্চ ২০২৬

প্রশংসায় ভাসছেন অলংকার

অলংকার চৌধুরী

এই প্রজন্মের একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে নিজেকে এরই মধ্যে প্রমাণ করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী। তার অভিনীত ইউটিউবে প্রকাশিত সর্বশেষ নাটক ‘মা মনি’তে একজন অসহায় মায়ের চরিত্রে অনবদ্য অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন তিনি। ইউটিউবে প্রকাশিত এই নটাকের কমেন্ট বক্সে অলংকারের অভিনয়ের প্রশংসা করেছেন অনেক দর্শক। নাটকটি নির্মাণ করেছেন আশরাফ ব্যাকুল। 
অলংকার চৌধুরী বলেন, ‘মা মনি নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পেয়েছি। নির্মাতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এমন একটি চরিত্রে কাজ করার সুযোগ দেয়ার জন্য। আর চলার পথে অনেক ভুল করেছি। সেই ভুলগুলোর জন্য লজ্জা না পেয়ে তা স্বীকার করে নিয়ে সেটা শক্তিতে রূপান্তর করে আগামীর পথে এগিয়ে যাওয়ার নামই জীবন। ভুল বাই এসি-আমার তেমনি আগামীর পথে চলার শক্তি। এক মাস ধরে আমি এটা নিয়েই ব্যস্ত আছি। আশা করছি ঈদের পর আবার কাজে ফিরব। আর আউলা বাউলা প্রেম-গানটির মিউজিক ভিডিও নিয়ে আমি ভীষণ আশাবাদী। সব মিলিয়ে মিউজিক ভিডিওটি দুর্দান্ত হয়েছে।
অলংকার কিছুদিন ধরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত আছেন। ছেলে এবং মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক বিক্রি করছেন অলংকার ‘ভুল বাই এসি’ নাটক একটি ফেসবুকে পেজে। 
আগামী ঈদুল আজহায় একটি নান্দনিক মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। গত দুই বছরে অলংকার বেশ কয়েকটি আলোচিত মিউজিক ভিডিওতে কাজ করেছেন। 
‘আউলা বাউলা প্রেম’ শিরোনামের মিউজিক ভিডিওটি ঈদে প্রকাশ পাবে। গান গেয়েছেন আয়েশা মৌসুমী। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান। সম্পূর্ণ নাচকেন্দ্রিক একটি মিউজিক ভিডিও। কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল ও রুহুল আমিন। গান লিখেছেন ও সুর করেছেন শোভন রায়।

প্যানেল হু

×