সিনিয়র শিক্ষক
সিন্হা হাই স্কুল এন্ড কলেজ
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
গড়নরষব: ০১৯১৪-৭৫২০২৯
সুপ্রিয় জেএসসি শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের গণিত বিষয়ে পাটি গণিতের অধ্যায় তিন নিয়ে আলোচনা করা হবে। তাহলে এসো এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রাবলী জেনে নেই।
* ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (১২ ভূমিউচ্চতা) বর্গ একক
* বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্র ফল = (বাহু)২ বর্গ একক
* আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্যপ্রস্থ) বর্গ একক
* আয়তাকার ঘনবস্তুর আয়তন + (দৈর্ঘ্যপ্রস্থউচ্চতা) ঘন একক
* ওজন পরিমাপের মেট্রিক এককাবলি
১০ মিলিগ্রাম (মি.গ্রা.) = ১ সেন্টিগ্রাম (সে.গ্রাম)
১০ সেন্টিগ্রাম (সে.গ্রা.) = ১ ডেসিগ্রাম (ডেসি.গ্রা.)
১০ ডেসিগ্রাম (ডেসি.গ্রা.) = ১ গ্রাম (গ্রা.)
১০ গ্রাম (গ্রা.) = ১ ডেকাগ্রাম (ডেকা.গ্রা.)
১০ ডেকাগ্রাম (ডেকা.গ্রা.) = ১ হেক্টোগ্রাম (হে.গ্রা.)
১০ হেক্টোগ্রাম (হে.গ্রা.) = ১ কিলোগ্রাম (কে,জি,)
* ওজন পরিমাপের একক : গ্রাম
১ কিলোগ্রাম = ১০০০ গ্রাম
১০০ কিলোগ্রাম = ১ কুইন্টাল
১০০০ কিলোগ্রাম = ১ মেট্রিক টন
* ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক এককাবলি
১০০ বর্গসেন্টিমিটার = ১ বর্গ ডেসিমিটার
১০০ বর্গ ডেসিমিটার = ১ বর্গ মিটার
১০০ বর্গমিটার = ১ এয়র
১০০ এয়র = ১ হেক্টর বা ১ বর্গ হেক্টোমিটার
১০০ বর্গ হেক্টোমিটার = ১ বর্গ কিলোমিটার
* ক্ষেত্রফল পরিমাপে ব্রিটিশ এককালি
১৪৪ বর্গ ইঞ্চি = ১ বর্গফুট
৯ বর্গফুট = ১ বর্গগজ
৪৮৪০ বর্গগজ = ১ একর
১০০ শতক (ডেসিমল) = ১ একর
* দৈর্ঘ্য পরিমাপের ব্রিটিশ পদ্ধতির এককাবলি
১২ ইঞ্চি = ১ ফুট
৩ ফুট = ১ গজ
১৭৬০ গজ = ১ মাইল
৬০৮০ ফুট = ১ নটিকেল মাইল
২২০ গজ = ১ ফার্লং
৮ ফার্লং = ১ মাইল
* দৈর্ঘ্য পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক
১ ইঞ্চি = ২.৫৪ সে.মি. (প্রায়)
১ গজ = ০.৯১৪৪ মিটার (প্রায়)
১ মাইল = ১.৬১ কি.মি. (প্রায়)
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
১ কি.মি. = ০.৬২ মাইল (প্রায়)
* আয়তন পরিমাপে মেট্রিক এককাবলি
১০০০ ঘন সেন্টিমিটার = ১ লিটার
১০০০ ঘন ডেসিমিটার = ১ ঘনমিটার
১ ঘনমিটার = ১ স্টেয়র
১০ ঘন স্টেয়র = ১ ডেকা. স্টেয়র
১ ঘন সে.মি. = ১ মিলিমিটার
১ ঘন ইঞ্চি = ১৬.৩৯ মিলিমিটার
* আয়তন মেট্রিক ও ব্রিটিশ এককের সম্পর্ক
১ স্টেয়র = ৩৫.৩ ঘনফুট (প্রায়)
১ ডেকা স্টেয়র = ১৩.০৮ ঘন গজ (প্রায়)
১ ঘনফুট = ২৮.৬৭ লিটার (প্রায়)
* দৈর্ঘ্য পরিমাপের একক : মিটার
* ক্ষেত্রফল পরিমাপের একক : বর্গমিটার
* আয়তন পরিমাপের একক : ঘনমিটার
* ওজন পরিমাপের একক : গ্রাম
* তরল পদার্থের আয়তন পরিমাপের একক : লিটার
* দৈর্ঘ্যরে পরিমাপ ছোট হলে সেন্টিমিটার এবং রড হলে কিলোমিটারে প্রকাশ করা হয়।
* ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম
* ১ লিটার বিশুদ্ধ পানির ওজন ১ কিলোগ্রাম
* ঘনবস্তুর ঘনফলই আয়তন
* অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য কুইন্টাল এবং মেট্রিক টন একক ব্যবহার করা হয়।
সমস্যা : একটি পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। পুকুরের পাড়ের রিস্তার ৩ মিটার হলে, পাড়ের ক্ষেত্রফল নির্ণয় কর।
সমাধান :
দেওয়া আছে, পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার
পুকুরের প্রস্থ ৪০ মিটার
পুকুরের ক্ষেত্রফল = (দৈর্ঘ্যপ্রস্থ) বর্গ একক
= ৬০ মিটার ৪০ মিটার
= ২৪০০ বর্গমিটার
পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার
পাড়সহ পুকুরের দৈর্ঘ্য = (৬০+৩২) মিটার
= (৬০+৬) মিটার
= ৬৬ মিটার
পাড়সহ পুকুরের প্রস্থ = (৪০+৩২) মিটার
= (৪০+৬) মিটার
= ৪৬ মিটার
পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = (৬৬৪৬) বর্গমিটার
= ৩০৩৬ বর্গমিটার
পাড়ের ক্ষেত্রফল = (৩০৩৬-২৪০০) বর্গমিটার
উত্তর : ৬৩৬ বর্গমিটার








