ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক সোনারগাঁও গড়তে চাই: ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

শাহ জালাল, সোনারগাঁ, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ১৮:২৩, ১৮ অক্টোবর ২০২৫; আপডেট: ১৮:২৫, ১৮ অক্টোবর ২০২৫

ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক সোনারগাঁও গড়তে চাই: ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক সোনারগাঁও গড়তে চাই। জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাই। আল কোরানের আলোকে সমাজ গড়ার জন্য কাজ করে চলেছি। আগামী সংসদে ডাক্তার শফিকুর রহমানকে দাঁড়িপাল্লা মার্কায় সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনটি উপহার দিতে চাই। 

আমরা একটি সোনালী সমাজ উপহার দিতে চাই যেখানে থাকবে ন্যায়, সুবিচার ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। ইসলামি আদর্শভিত্তিক কল্যাণকর সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সুশাসন চায়, শান্তি চায়। ইনশাআল্লাহ, জনগণের ভোটে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।”
নারীর ক্ষমতায়ন ও ন্যায়ের সমাজ গঠনে জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে কাজ করছে। সমাজের প্রতিটি স্তরে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করা হবে, ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয় এটি ন্যায়, সত্য ও জনগণের কল্যাণের জন্য।

তিনি এসময় জনগণকে পিআর পদ্ধতি ও জুলাই সনদের গুরুত্বসহ জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে দাঁড়িপাল্লা ভোট চান। ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান। শনিবার ১৮ অক্টোবর সোনারগাঁ উপজেলার প্রধান গেট থেকে উদ্ধবগঞ্জ  বাজারের বিভিন্ন ব্যাবসায়ীদের সাথে ঘুরে খোঁজ খবর নেন। তাদের কাছে দাঁড়িপাল্লায় একটি ভোট চেয়ে খেদমত করার সুযোগ চান। 

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন সোনারগাঁ দক্ষিণের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ মোল্লা, জামায়াত নেতা মেহেদী হাসান, কামরুজ্জামান, ওমর ফারুক, ফাহাদ রনি, সাংবাদিক ও হাকিম হারুনুর রশিদ, সাংবাদিক মোক্তার হোসেন, খাইরুল আলম ও শাহজালাল মিয়া প্রমুখ।

আঁখি

×