ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

গফরগাঁওয়ে বিএনপি নেতার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা প্রদান

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ১৪:৫৪, ২ অক্টোবর ২০২৫; আপডেট: ১৪:৫৫, ২ অক্টোবর ২০২৫

গফরগাঁওয়ে বিএনপি নেতার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা প্রদান

ছবি: দৈনিক জনকণ্ঠ।

শারদীয় দুর্গোৎসবে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপির ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা।  

বুধবার (১ অক্টোবর) রাতে গফরগাঁও পৌর এলাকার ৪টি মণ্ডপে নেতাকর্মীদের নিয়ে পরিদর্শনকালে পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন ডা. রানা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শেখ মো. ইসহাক, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ শেখ, আব্দুল সাত্তার, আজহারুল হক, যুবদল নেতা আব্দুল আজিজ সাদেক, ছাত্রদল নেতা মুক্তার হোসেন, মাজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজ প্রমুখ।

ডা. রানা বলেন, ‘আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এদেশের নাগরিক। আমরা সবাই বাংলাদেশি। বিগত সরকারের আমলে হিন্দু ধর্মাবলম্বীরা স্বাধীন ও সুন্দরভাবে পূজা-অর্চনা করতে পারেননি। আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে সব সময়। এখন সব ধর্মের অনুসারীরা তারা তাদের নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করেছে। পূজায় কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা চালালে কাউকে ছাড় দেব না। উপজেলার সকল মণ্ডপগুলো মানবঢাল হিসেবে কাজ করছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এম.কে

×