ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আগুনে পুড়ছে রোহিঙ্গা ক্যাম্প

প্রকাশিত: ১৬:৩২, ৫ মার্চ ২০২৩; আপডেট: ১৬:৪০, ৫ মার্চ ২০২৩

আগুনে পুড়ছে রোহিঙ্গা ক্যাম্প

অগ্নিকাণ্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৫ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৫ ব্লকের একটি বসতঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এর ৪টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ এমদাদুল হক।

এসআর

সম্পর্কিত বিষয়:

×