ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নববধূর সামনেই বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামীর

সংবাদদাতা, লালমোহন, ভোলা

প্রকাশিত: ১৬:২১, ১১ নভেম্বর ২০২২

নববধূর সামনেই বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামীর

রাকিব হোসেনের বাড়ি তদন্ত করছে পুলিশ

ভোলার লালমোহনে বিদ্যুৎস্পর্শে মো. রাকিব হোসেন (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার লালমোহন ইউপির ৭ নম্বর ওয়ার্ডের পেশকার হাওলা এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত রাকিব হোসেন ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে।

রাকিবের মামা মো. নাজিম জানান, মাস তিনেক আগে বিয়ে করেছে রাকিব। বৃহস্পতিবার বিকালে নতুন একটি অটোরিকশা কিনে আনে সে। এরপর সন্ধ্যার দিকে স্ত্রীসহ ওই অটো রিকশা চার্জ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শের শিকার হয় রাকিব। 

এ সময় তার স্ত্রী ঘটনাটি বুঝতে পেরে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে ঘরের বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেয়। তখন মাটিতে লুটিয়ে পড়ে রাকিব। রাকিবের স্ত্রীর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এসআর

×