ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

প্রকাশিত: ০০:১৭, ২৮ জুলাই ২০২৬

মঙ্গলবার বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বিশেষ প্রতিনিধি ॥ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় বঙ্গভবনে প্রথম অফিস করবেন। তবে তিনি বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম পরিচালনা করলেও স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজেই জানিয়েছেন তিনি বঙ্গভবনে অফিস করবেন এবং স্পিকারের বাসভবনে থাকবেন।


‘দীর্ঘ মেয়াদে চিকিৎসা প্রয়োজন’, কোন অসুস্থতায় পদ ছাড়লেন রাষ্ট্রপতি‘দীর্ঘ মেয়াদে চিকিৎসা প্রয়োজন’, কোন অসুস্থতায় পদ ছাড়লেন রাষ্ট্রপতি
এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকাল থেকে সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন এবং এর আশপাশের এলাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তার অংশ হিসেবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

পদত্যাগের দুই দিন পর রবিবার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন।

এর আগে শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

×