ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

ডিএসসিসি প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আবদুস সালাম

প্রকাশিত: ১২:৩৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ডিএসসিসি প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আবদুস সালাম

ছবি: জনকণ্ঠ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল করতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংস্থাটির চলমান উন্নয়ন কার্যক্রম ও নগর ব্যবস্থাপনায় তিনি নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।

এ.এইচ

×