ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

রোগীদের নিয়ে ডাক্তাররা ব্যবসা খুলে বসেছেন: হাইকোর্ট

প্রকাশিত: ১৯:৩২, ১৪ নভেম্বর ২০২৩

রোগীদের নিয়ে ডাক্তাররা ব্যবসা খুলে বসেছেন: হাইকোর্ট

হাইকোর্ট। ফাইল ছবি।

চিকিৎসা সেবা বাদ দিয়ে ডাক্তাররা রোগীদের নিয়ে ব্যবসা খুলে বসেছেন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এ বার্তা জাতির কাছে যাওয়া উচিত বলেও মনে করেন আদালত। যাতে এ ধরনের ব্যবসা থেকে ভবিষ্যতে মানুষ মুখ ফিরিয়ে নেয়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. সাইফুর রহমান ও বিচারপতি বশির উল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন। ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল কেএম মাসুদ রুমি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে দায়ের হওয়া মামলায় হবিগঞ্জের দি জাপান বাংলাদেশ হাসপাতালের (ক্লিনিক) মালিক ও ডাক্তারসহ চারজনের আগাম জামিন আবেদন শুনানির সময় এ মন্তব্য করেন আদালত। শুনানি শেষে জামিন না দিয়ে ডাক্তারসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আদালত বলেন, ‘আগে দেখতাম পরিবারের কোনো সদস্য ডাক্তার হলে তাদের আত্মীয়স্বজনরা ক্লিনিক খুলতেন। এখন ডাক্তারের পরিবার নয়, যে কেউ ক্লিনিকের ব্যবসা করছেন। তাছাড়া সরকারি হাসপাতাল থেকে দালালদের মাধ্যমে ক্লিনিকে রোগী নিয়ে যাওয়া হচ্ছে।’

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×