ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ভূমিকম্পের আগে স্থির পানি থেকে গন্ধ বের হওয়াসহ জানুন বিস্ময়কর সব তথ্য

প্রকাশিত: ১৪:৫৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ভূমিকম্পের আগে স্থির পানি থেকে গন্ধ বের হওয়াসহ জানুন বিস্ময়কর সব তথ্য

ভূমিকম্প নিয়ে অনেক রহস্য এবং অদ্ভুত তথ্য আছে, যা সাধারণ মানুষ কমই জানে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভূমিকম্পের ঘনঘন ঘটনা লক্ষ্য করা যাওয়ায় এ বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতি বছর পৃথিবীতে লাখ লাখ ভূমিকম্প ঘটে, যদিও এর অধিকাংশই মানুষ অনুভব করতে পারে না। বড় ধরনের ভূমিকম্প যেমন রিখটার স্কেলে সাতের বেশি মাত্রার কম্পন, বছরে গড়ে ১৭টি ঘটে। ২০০৯ সালের জাপানের একটি শক্তিশালী ভূমিকম্পে পৃথিবীর ঘূর্ণনগতিতেও সামান্য পরিবর্তন এসেছে এবং দিনের দৈর্ঘ্য কিছুটা কমে গেছে।

ভূমিকম্পের ফলে মাত্রাতিরিক্ত ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থান পরিবর্তনও হতে পারে। উদাহরণস্বরূপ, সান ফ্রান্সিসকো প্রতি বছর প্রায় দুই ইঞ্চি লস অ্যাঞ্জেলসের দিকে সরছে। চিলির কনসেপসিওন শহর ২০১০ সালের ভূমিকম্পে প্রায় ১০ ফুট পশ্চিমে সরেছিল, আর ২০১৫ সালের নেপালের ভূমিকম্পে মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় এক ইঞ্চি কমে গিয়েছিল।

ভূমিকম্পের আগে এবং পরে কিছু অদ্ভুত লক্ষণও দেখা যায়। কম্পনের আগে স্থির পানিতে দুর্গন্ধ আসে এবং পানি কিছুটা উষ্ণ হতে পারে, কারণ মাটির নিচ থেকে গ্যাস বের হয়। একই সঙ্গে প্রাণীর আচরণও পরিবর্তিত হয়; ২০০৪ সালের সুনামির আগে দক্ষিণ এশিয়ার পশুপাখিরা উচ্চ জায়গায় চলে গিয়েছিল। ভূমিকম্প শেষ হওয়ার পরও পুকুর বা সুইমিং পুলের পানিতে ঢেউ ওঠা (‘স্লো ওয়েভ’) দেখা যেতে পারে।

ইতিহাসে মানুষ ভূমিকম্পের সঙ্গে খাপ খাইয়ে স্থাপত্য ও নগর পরিকল্পনা করেছে। ইনকা সভ্যতা এবং জাপানি প্যাগোডা ভূমিকম্প সহনশীল করে তৈরি করা হয়েছিল। এছাড়া, বিশ্বের ৯০ শতাংশ ভূমিকম্প ঘটে প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ এলাকায়।

পুরাণ ও লোককথাতেও ভূমিকম্পের ব্যাখ্যা আছে। জাপানি পৌরাণিক কাহিনীতে বলা হয়, বিশাল ক্যাটফিশ নড়লে ভূমিকম্প হয়। গ্রিক পুরাণে সমুদ্রের দেবতা পসেইডন রেগে গেলে, আর হিন্দু পুরাণে পৃথিবী আটটি হাতি ও কচ্ছপের ওপর দাঁড়িয়ে থাকে।

ভূমিকম্পের কারণ বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন। ১৮০০ সালের দিকে ব্রিটিশ প্রকৌশলী জন মাইকেল প্রথম বুঝেছিলেন, ভূ-পৃষ্ঠের নিচে শিলাখণ্ডের অবস্থান পরিবর্তনই ভূমিকম্পের মূল কারণ। বিজ্ঞানীরা আজও প্রাণী আচরণের পরিবর্তন, পানি ও পরিবেশগত অস্বাভাবিকতার ওপর নজর রেখে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছেন।

এ.এইচ

×