ইরানের ‘খাতাম আল-আম্বিয়া’ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি হুঁশিয়ারি দিয়েছেন, যে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের সহযোগী দেশগুলোর জন্য এক লিটার তেলও পার হতে দেওয়া হবে না।
জোলফাকারি বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যেকোনো জাহাজ বা ট্যাংকার তাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। তিনি আরও জানিয়েছেন, ইরানের পাল্টা নীতি ‘শেষ’ এবং এখন থেকে প্রতিহিংসার বদলে চরম প্রতিহিংসা নেওয়া হবে।
তিনি তেলের বাজার নিয়েও হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারের জন্য প্রস্তুত থাকুন। কারণ এই অঞ্চলের নিরাপত্তা হুমকির কারণে তেলের মূল্য বাড়বে।”
Mily








