ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

নিজ দেশে বড় বিপদে নেতানিয়াহু

প্রকাশিত: ২১:২৩, ১১ মার্চ ২০২৬

নিজ দেশে বড় বিপদে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার প্রসঙ্গে তাঁর ক্ষমা আবেদন এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি। দেশটির বিচার মন্ত্রণালয়ের ‘ক্ষমা বিভাগ’ এই আবেদনের পক্ষে সুপারিশ করেনি।

বৃহস্পতিবার জানা যায়, ক্ষমা বিভাগের প্রতিবেদন হেরিটেজ মন্ত্রী আমিচাই এলিয়াহুর কাছে পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর আবেদন বর্তমানে আইনি শর্ত পূরণ করছে না। কারণ, মামলাটি এখনও চলমান এবং নেতানিয়াহু এখনো দোষী সাব্যস্ত হননি। পাশাপাশি তিনি তার আবেদনে কোনো অপরাধ স্বীকার করেননি এবং অনুতাপও প্রকাশ করেননি।

বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ক্ষমা প্রক্রিয়াটির তদারকি করেছেন। প্রতিবেদন প্রাপ্তির পর মন্ত্রী বলেন, প্রেসিডেন্টের আরও মনোযোগ প্রয়োজন এই বিষয়ে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা দেওয়ার জন্য প্রেসিডেন্ট হার্জোগের ওপর চাপ দিচ্ছেন। তবে প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে, তিনি কোনো বাহ্যিক প্রভাব ছাড়াই নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে ২০২০ সাল থেকে ঘুষ, জালিয়াতি এবং আস্থাভঙ্গের অভিযোগে বিচার চলছে।

Mily

×