ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ইসরায়েল বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ইউরোপের এক দেশ

প্রকাশিত: ২১:২১, ১১ মার্চ ২০২৬

ইসরায়েল বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ইউরোপের এক দেশ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও শীতল করার পদক্ষেপ হিসেবে স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে তেল আবিবে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। বুধবার স্পেনের সরকারি গেজেটে এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়।

এবার থেকে স্পেনের দূতাবাস একজন কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হবে। গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর মাদ্রিদ তাদের রাষ্ট্রদূতকে ফেরানোর সিদ্ধান্ত নেয়। বিষয়টি শুরু হয়েছিল, যখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কিছু পদক্ষেপের সমালোচনা করেন।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজার পরিস্থিতিকে গণহত্যা হিসেবে নিন্দা জানিয়েছিলেন এবং হত্যাযজ্ঞ বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা, মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধে জড়িতদের স্পেনে প্রবেশ নিষিদ্ধ করা, এবং পশ্চিম তীর ও গাজার অবৈধ বসতি থেকে পণ্য আমদানি বন্ধ করা।

এছাড়া স্পেনীয় নাগরিকদের জন্য অধিকৃত অঞ্চলে দূতাবাস সেবা সীমিত করা এবং রাফাহে স্পেনের উপস্থিতি বাড়িয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে খাদ্য ও ওষুধ সরবরাহের নতুন প্রকল্প চালু করা হয়েছিল।

Mily

×