ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

বিশ্বে কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ ভুটান

প্রকাশিত: ০৩:২৭, ৬ মে ২০১৬

বিশ্বে কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ  ভুটান

বিশ্বে কার্বন ডাই অক্সাইডের ক্ষতিকর প্রভাবমুক্ত প্রথম দেশ ভুটান। দেশটি যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গমন করে তারচেয়ে কয়েকগুণ বেশি কার্বন শোষণক্ষম হওয়াতেই এর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত। খবর ইয়াহু নিউজের। পৃথিবীকে বাসযোগ্য রাখতে বিশ্বের শিল্পোন্নত দেশগুলো গ্রীন হাউস গ্যাস নির্গমন কমিয়ে আনতে মরিয়া হয়ে চেষ্টা করছে। জলবায়ু সম্মেলনগুলোতে এখন মূল আলোচ্য বিষয় গ্রীন হাউস গ্যাস এবং এর নির্গমন কমিয়ে আনার পথ খুঁজে বের করা। গ্রীন হাউস গ্যাসের কারণে বিশ্ব উষ্ণায়ন দ্রুতগতিতে বাড়ছে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে অকল্পনীয় পরিবর্তন হচ্ছে। মানুষের কারণে নির্গত গ্রীন হাউস গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইড অন্যতম। বেশিরভাগ দেশ যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করতে সক্ষম তারচেয়ে কয়েকগুণ বেশি গ্যাস নির্গমন করে। কিন্তু এক্ষেত্রে প্রথম ব্যতিক্রম ভুটান। দেশটির মোট ভূমির ৭২ শতাংশ বনাঞ্চল। ভুটান বার্ষিক ১৫ লাখ টন কার্বন নির্গমন করে, যেখানে দেশটির কার্বন শোষণ ক্ষমতা ৬০ লাখ টন।
×