ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রতিদিন লেবু পানি: হার্ট, লিভার ও কিডনির জন্য ১০ উপকারিতা

প্রকাশিত: ১৪:২১, ২ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিন লেবু পানি: হার্ট, লিভার ও কিডনির জন্য ১০ উপকারিতা

ছবি: সংগৃহীত।

সাধারণ এক গ্লাস পানি ও কয়েক ফোঁটা লেবুর রস-শুরুতে তেমন কিছু মনে না হলেও, নিয়মিত খেলে এর উপকারিতা বিস্ময়কর হতে পারে। অনেকেই শুধু পানির স্বাদ বদলাতে লেবু মেশান, কিন্তু কয়েক সপ্তাহ ধরে অভ্যাস করলে এর সুফল শরীর ও স্বাস্থ্যে স্পষ্ট হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন লেবু পানি পান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে হজম, ত্বক ও কিডনি পর্যন্ত নানা দিক থেকে উপকার করে।

জেনে নিন প্রতিদিন লেবু পানি খাওয়ার ১০ উপকারিতা-

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
লেবুতে থাকা ভিটামিন ‘সি’ শরীরকে সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। নিয়মিত লেবু পানি খেলে ইমিউন সিস্টেম সক্রিয় থাকে, ফলে ঠান্ডা-জ্বরসহ নানা রোগের বিরুদ্ধে শরীর আরও প্রস্তুত হয়।

২. হৃদযন্ত্রের সুস্থতায় সহায়ক
লেবুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ভিটামিন ‘সি’ শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমায়। নিয়মিত পান করলে হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে।

৩. ক্যাফেইন ছাড়া শক্তি যোগায়
কফি বা এনার্জি ড্রিঙ্কের মতো হঠাৎ উত্তেজনা না দিয়ে লেবু পানি ধীরে ধীরে শক্তি জোগায়। এর সজীব স্বাদ ও গন্ধ মনোভাব ভালো রাখে এবং ক্লান্তি দূর করে।

৪. ত্বক উজ্জ্বল করে
পর্যাপ্ত পানির সঙ্গে লেবুর ভিটামিন ‘সি’ ত্বককে উজ্জ্বল করে, শুষ্কতা ও ক্লান্তি কমায়। নিয়মিত খেলে ত্বকের স্বাভাবিক সৌন্দর্য বজায় থাকে।

৫. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
লেবু পানি কোনো ওজন কমানোর জাদু নয়, তবে সফট ড্রিঙ্ক বা জুস বাদ দিয়ে এটি পান করলে বাড়তি ক্যালোরি কমে যায়। খাবারের আগে এক গ্লাস লেবু পানি খেলে দ্রুত পেট ভরে, ফলে খাবারও কম খাওয়া হয়।

৬. মুখের দুর্গন্ধ দূর করে
লেবুর প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের দুর্গন্ধ কমায়। এটি ব্যাকটেরিয়া দূর করে মুখে এনে দেয় সতেজ স্বাদ। তবে দাঁতের সুরক্ষায় পরে সাধারণ পানি দিয়ে কুলি করা ভালো।

৭. শরীরের ডিটক্স প্রক্রিয়া সক্রিয় রাখে
লিভার ও কিডনি নিয়মিতভাবেই শরীর পরিষ্কার করে। লেবু পানি পান করলে এই অঙ্গগুলোর কাজ সহজ হয় এবং টক্সিন বের হয়ে যেতে সাহায্য করে।

৮. ভিটামিন ‘সি’-এর সহজ উৎস
প্রতিদিন শরীরের জন্য ভিটামিন ‘সি’ প্রয়োজন। লেবু পানি শরীরকে প্রাকৃতিকভাবে সেই ভিটামিন সরবরাহ করে, যা সংক্রমণ প্রতিরোধ ও ত্বকের কোলাজেন গঠনে সাহায্য করে।

৯. হজম প্রক্রিয়া সক্রিয় করে
সকালে এক গ্লাস লেবু পানি খেলে হজমতন্ত্র সক্রিয় হয়। এটি পেট ফাঁপা ও অস্বস্তি কমায় এবং খাবার হজম সহজ করে তোলে।

১০. পানি পান সহজ করে তোলে
অনেকেই পর্যাপ্ত পানি পান করতে পারেন না। কিন্তু লেবু মেশালে পানির স্বাদ সতেজ ও আকর্ষণীয় হয়, ফলে সহজেই বেশি পানি পান করা যায়। পর্যাপ্ত পানি শরীরের প্রতিটি অঙ্গকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের সহজ এই অভ্যাস দীর্ঘমেয়াদে হৃদযন্ত্র, লিভার, কিডনি ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য কার্যকর হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এম.কে

×